নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘদিনের রাজনৈতিক জল্পনার ইতি টেনে অবশেষে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন অ্যাথলিট স্বপ্না বর্মণ। শুক্রবার কলকাতার তৃণমূল ভবনে দলের পতাকা হাতে তুলে নিয়ে নতুন রাজনৈতিক ইনিংস শুরু করলেন তিনি। খেলাধুলার ময়দান থেকে রাজনৈতিক অঙ্গনে স্বপ্না বর্মণের এই নতুন যাত্রা নিঃসন্দেহে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
২০১৮ সালে এশিয়ান গেমসে সোনা জিতে দেশকে গর্বিত করেছিলেন স্বপ্না। তবে পিঠের চোটের কারণে পরবর্তীতে অ্যাথলেটিক্সের ট্র্যাক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। বর্তমানে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের কর্মী হিসেবে কর্মরত রয়েছে। বেশ কিছুদিন ধরেই স্বপ্নাকে নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল। শোনা যাচ্ছিল, তিনি হয়তো বিজেপিতে যোগ দিতে পারেন। সমস্ত জল্পনায় জল ঢেলে শুক্রবার তিনি পৌঁছে যান তৃণমূলের সদর দফতরে।
সেখান উপস্থিত গৌতম দেব, ব্রাত্য বসু ও চন্দ্রিমা ভট্টাচার্য তাদের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করেন স্বপ্না। তৃণমূলে যোগদানের পরেই স্বপ্না বর্মণের মুখে শোনা যায় মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা। তিনি বলেন, ' মমতা বন্দ্য়োপাধ্যায়ের অনুপ্রেরণায় আমি প্রতিদিন অনুপ্রারিত হই। গ্রাসরুট লেভেল থেকে উঠে এসে বাংলাকে উনি যে স্থানে নিয়ে গিয়েছেন, তা অন্য রাজ্যে হয়নি। ভাবাও যায় না। ওনার কাজ দেখে অনুপ্রাণিত হয়েই দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'
শনিবার রাত ১২টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রিত
শনিবারই তাদের আদালতে তোলা হবে
আগামী ১৮ জুলাইয়ের মধ্যে জমি খালি করার নির্দেশ দিয়েছে LIC
দমদম বিমানবন্দরের ঘটনায় বিজেপির বিরুদ্ধে সরব অভিষেক
তদন্তে সহযোগিতার বার্তা শোভনদেব চট্টোপাধ্যায়ের
এই বিষয়ে স্কুলে স্কুলে প্রচারের নির্দেশ রেল কতৃপক্ষের
শনিবার দুদিনের জন্য বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা