নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা সিনেদুনিয়া। রাজনৈতিক মহল সহ ক্রীড়ামহলেও নেমে এসেছে শোকের ছায়া। রাহুলের মৃত্যুতে গাফিলতির প্রশ্নও তুলছেন তারকারা। সোমবার দুপুরের দিকে সম্পন্ন হয় রাহুলের ময়নাতদন্ত। যেখানে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।
ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী , ফুসফুসে অতিরিক্ত বালি ঢুকে তা দ্বিগুণ হয়ে যায়। খাদ্যনালী ও পাকস্থলীতে অতিরিক্ত পরিমাণে বালিসহ নোনা জল পাওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। রিপোর্টে আরও দাবি করা হচ্ছে , অল্প সময় জলে থাকলে ফুসফুস বা শরীরে এত পরিমাণ নোনা জল ঢোকা সম্ভব নয়। ১ ঘণ্টারও বেশি সময় ধরে জলের তলায় ছিলেন রাহুল।
এছাড়াও হাসপাতালের তরফে জানানো হয়েছে , রাহুলের শরীর থেকে সংগ্রহ করা হয়েছে ভিসেরা। ঠিক কীভাবে মৃত্যু হয়েছে সেটা জানার জন্যই মৃতের দেহ থেকে সংগ্রহ করা হয় ভিসেরা। তারপরে সেই ভিসেরা পাঠিয়ে দেওয়া হয় ফরেন্সিক পরীক্ষার জন্য। শরীরে কোনও অ্যালকোহলের উপস্থিতি ছিল কিনা, তা নিয়ে নিশ্চিত করে এখনও বলা যাচ্ছে না। ভিসেরা পরীক্ষার পর সে সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের