নিজস্ব প্রতিনিধি , দিল্লি - তৃণমূল কংগ্রেসে ভাঙনের জল্পনার মধ্যেই কংগ্রেসের সঙ্গে বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক যোগাযোগ। পরপর দুদিন কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণের আলোচনা শুরু হয়েছে। একদিন আগে সোনিয়া গান্ধীর সঙ্গে দীর্ঘ বৈঠকের পর বুধবার রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বুধবার দিল্লির ১০ জনপথে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগের দিন একই স্থানে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরপর এই দুই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানান ব্যাখ্যা ও বিশ্লেষণ। জানা গেছে, বৈঠকে বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, তৃণমূলের অভ্যন্তরীণ টানাপোড়েন, সম্ভাব্য ভাঙন এবং জাতীয় স্তরে বিরোধী রাজনীতির ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
পাশাপাশি বিজেপির বিরুদ্ধে বৃহত্তর বিরোধী ঐক্য গড়ে তোলার কৌশল এবং ইন্ডিয়া জোটকে আরও শক্তিশালী করার রূপরেখা নিয়েও মতবিনিময় হয়েছে বলে জানা গেছে। তবে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন চলছে ভবিষ্যতে তৃণমূল ও কংগ্রেসের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে পারে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসের সঙ্গে বৃহত্তর রাজনৈতিক সমন্বয়ের সম্ভাবনাও আলোচনায় উঠে এসেছে বলে দাবি বিভিন্ন মহলের। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও পক্ষই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের