নিজস্ব প্রতিনিধি , ঢাকা - বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিল বাংলাদেশ। বুধবার আইসিসির ২৪ ঘণ্টার সময় দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। আজকের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হত তাদের। যা অবশেষে নিয়েই ফেলল বাংলাদেশ। বিশ্বকাপে কোনোভাবেই খেলতে আসতে নারাজ লিটন দাসদের বোর্ড।
বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে বিশ্বকাপ দলে থাকা খেলোয়াড়দের নিয়ে বৈঠকে বসে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও বিসিবির কর্তাব্যক্তিরা। বৈঠক শেষে আসিফ নজরুল জানিয়ে দিয়েছেন বিশ্বকাপ খেলতে ভারতে আসতে নারাজ তারা।আইসিসি ফের সুবিচার করবে বলে আশাবাদী বিসিবি।
আসিফ নজরুল জানিয়েছেন , "বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে যাওয়া যাবে না। আমাদের ক্রিকেটাররা কঠোর পরিশ্রম করে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। কিন্তু বর্তমানে ভারতে খেলার ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকির পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। তাই এই সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো প্রশ্নই ওঠে না।"
আসিফ নজরুল আরও বলেছেন , "এটা কোনও বায়বীয় ধারণা নয়। এটা সত্যি। আমাদের দেশের একজন সেরা খেলোয়াড়কে ভারত থেকে বের করে দিয়েছে। উগ্রবাদীদের কাছে মাথা নত করেছে বিসিসিআই। কিন্তু আইসিসি এখনও বলছে বাংলাদেশকে ভারতে খেলতে হবে। এটা তো মানা যায় না। ওই ঘটনার পর কী এমন পরিবর্তন এসেছে ভারতে যে, আমরা ধরে নিতে পারব ভারত এখন বাংলাদেশের ক্রিকেটার, সাংবাদিক বা দর্শকদের নিরাপত্তা দিতে পারবে?"
উল্লেখ্য , বুধবার আইসিসির বৈঠক হয়। যেখানে বাংলাদেশের বোর্ডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। যেখানে ভোটের পর অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে ভারতেই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে। কেউই বাংলাদেশের দাবি মেনে নিতে নারাজ।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের