নিজস্ব প্রতিনিধি, দিল্লি - লাগাতার ধর্ষণ করা হয় এক মহিলা চিকিৎসককে। এর জেরে লজ্জায় আত্মঘাতী হন নির্যাতিতা। মূল অভিযুক্ত সাব-ইন্সপেক্টর গোপাল বাদন সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় ‘প্রাতিষ্ঠানিক খুন!’ বলে বিজেপিকে তুলোধোনা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পাশাপাশি আসল অপরাধীদের আড়াল করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি।
নিজের এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধী লিখেছেন, “ক্ষমতায় থাকা ব্যক্তিরা যখন অপরাধীদের ঢাল হয়ে দাঁড়ায়, তখন তাঁদের কাছ থেকে কি ন্যায়বিচার আশা করা যায়? মহারাষ্ট্রে ওই মহিলা চিকিৎসকের মৃত্যু বিজেপি সরকারের মুখোশ খুলে দিয়েছে। এই সরকার অমানবিক এবং অসংবেদনশীল। বিচারের এই লড়াইয়ে আমরা মৃতার পরিবারের পাশে রয়েছি। আমরা ন্যায়বিচার চাই। এটা কোনও আত্মহত্যার ঘটনা নয়। এটি প্রাতিষ্ঠানিক খুন।“
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে আত্মঘাতী হন মহিলা চিকিৎসক। মহারাষ্ট্রের ফল্টন উপজেলা হাসপাতালে কর্মরত ছিলেন তিনি। তাঁর বাঁ হাতে লেখা ছিল, “আমার মৃত্যুর জন্য দায়ী পুলিশ ইনস্পেক্টর গোপাল বাদনে। আমাকে চারবার ধর্ষণ করেছেন তিনি। পাঁচ মাস ধরে আমাকে শারীরিক এবং মানসিকভাবে তিনি নির্যাতন করেছেন।“ এই ঘটনা প্রকাশ্যে আসতেই সাসপেন্ড করা হয়েছিল গোপালকে। এবার তাঁকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনায় হতাহতের সংখ্যা এখনও কিছু জানা যায়নি
ঘটনায় শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন
বিল ব্যর্থতায় বিরোধীদের কাঠগড়ায় নরেন্দ্র মোদি
নারীশক্তি বিল নিয়ে বিরোধীদের তোপ মোদির
কেন্দ্রকে চ্যালেঞ্জ প্রিয়াঙ্কা গান্ধীর
সরকারি কর্মীদের ২ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে
শনিবার রাত সাড়ে আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মোদি
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
অভিযুক্তকে গ্রেফতার করতে তল্লাশি শুরু করেছে পুলিশ
অভিষেককে ফোন করে ধন্যবাদ জানান রাহুল
দুই-তৃতীয়াংশ সমর্থন না পেয়ে লোকসভায় ধাক্কা
এই ইস্যুতে গত কয়েকমাস ধরেই বিপাকে রাহুল গান্ধী
ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্তে নেমেছে নাসিক পুলিশ
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন
মৃতদের ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন