নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বলিউড অভিনেত্রীদের মধ্যে এখন অন্যতম সেরার তালিকায় রাজ করছেন সারা আলি খান। স্যোশাল মিডিয়ায় সর্বদাই চর্চার শিরোনামে থাকেন। অভিনয়ের পাশাপাশি শিবভক্ত সারা। তাঁর প্রথম ছবি ‘কেদারনাথ’ও উত্তরাখণ্ডের প্রাকৃতিক বিপর্যয় নিয়ে তৈরি। এরপর থেকেই সারা কেদারনাথ যান, মহাদেবের পুজো করেন। ফের একবার কেদারনাথ। যাত্রা করলেন সারা।
কেদারনাথ যাওয়া নিয়ে একাধিকবার ট্রোলিংয়ের মুখে পড়েছেন। তবে সেসব সমালোচনার দিকে ভাবতে নারাজ সারা। সোশ্যাল মিডিয়ায় বৃহস্পতিবার সারা তাঁর আরও একবার কেদারনাথ ভ্রমণর ছবি শেয়ার করে নিয়েছেন। মন্দিরে পৌঁছানোর পরেই ভিন্ন ভঙ্গিমায় ছবি তোলেন। অভিনেত্রীর সঙ্গে ছিলেন তাঁর এক বন্ধুও। সারাকে মন্দিরের বাইরে প্রার্থনা করতে, সূর্যাস্ত দেখতে ও পাহাড়ের দৃশ্য উপভোগ করতে দেখা গিয়েছে।
লম্বা ট্রেকিং করেছেন সারা। সেই ছবি ভিডিও ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তবুও মুখে নেই কোনো ক্লান্তির ছাপ। স্থানীয়দের সঙ্গেও দেখা করেন সারা। চেখে দেখেন বিভিন্ন সুস্বাদু খাবার। একটি ভিডিওতে সারাকে তাঁবুর ভেতরে বসে স্থানীয় একটি খাবার চেখে দেখতে দেখা গিয়েছে। এমনকী, ডায়েট ভুলে স্থানীয় রেস্তোরাঁয় পরোটাও খেলেন তিনি।
পোস্টটি শেয়ার করে সারা লিখেছেন, "জয় শ্রী কেদার সঙ্গে জোড় হাত, ত্রিশূল, নজর এমুলেট, বরফে ঢাকা পাহাড় সহ সূর্যোদয়ের ইমোজি। পৃথিবীর একমাত্র জায়গা যা আমার কাছে সম্পূর্ণ পরিচিত মনে হয়। প্রতিবারই আমাকে বিস্মিত ও মুগ্ধ করে তোলে।"
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের