নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দ্বিতীয় বিয়ে সেরেছেন হিরণ্ময় চট্টোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে দ্বিতীয়বার সাঁতপাকে বাঁধা পড়তেই হিরো হিরণকে ঘিরে তুমুল চর্চা। তবে এবার প্রকাশ্যে এল বিজেপি বিধায়কের দ্বিতীয় স্ত্রীর আসল বয়স। এরপর সোশ্যাল মিডিয়াজুড়ে হিরণকে নিয়ে ধিক্কার আর ধিক্কার।
সূত্রের খবর , ডিভোর্স না দিয়েই দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধতে পিছু পা হননি হিরণ। প্রথম পক্ষের স্ত্রী অনিন্দিতার সঙ্গে একটি মেয়ে রয়েছে তার। নাম নিয়াসা। নিয়াসার থেকে মাত্র ২ বছরের বড় দ্বিতীয় স্ত্রী ঋত্বিকা গিরি। তার বয়স মাত্র ২১ বছর।
২০০০ সালের ১১ই ডিসেম্বর বিয়ে হয়েছিল তাঁদের। গত মাসেই বিয়ের ২৫ বছর পূর্ণ হয়েছে। ডিভোর্স তো দূরের কথা সেই ডিভোর্সের প্রক্রিয়াও শুরু হয়নি দুজনের। এরই মধ্যে দ্বিতীয় বিয়ে। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক বিতর্ক নয় , ব্যক্তিগত জীবন নিয়ে নেতিবাচক চর্চা শুরু হয়েছে হিরণকে নিয়ে।
উইকিপিডিয়া সূত্রে, হিরণের জন্ম ১৯৮৫ সালে। যদিও সেই তথ্য ভুল। গত লোকসভা নির্বাচনে ঘাটালের প্রার্থী হিরণ যে হলফনামা দিয়েছিলেন , সেখানে তাঁর বয়স ছিল ৪৭ বছর। অর্থাৎ এখন হিরণের বয়স ৪৯। সেক্ষেত্রে , দ্বিতীয় স্ত্রীর সঙ্গে হিরণের বয়সের ফারাক ২৮ বছরের। সম্পর্কে ঋত্বিকা তার মেয়ের বয়সী।
নিজের বিয়ে নিয়ে এখনও অবধি কোনো ছবি পোস্ট করেননি হিরণ। এমনকি এখনও মুখে কুলুপ এঁটে আছেন। তবে অনিন্দিতার মন্তব্যের পরই আরও বেশি করে নায়ককে নিয়ে চর্চা শুরু হয়েছে। তিনি বলেছেন , "ওরা কীভাবে বিয়ে করল জানি না, কারণ আমাদের এখনও ডিভোর্সই হয়নি। এমনকি ডিভোর্সের মামলাও লড়া হয়নি।"
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের