নিজস্ব প্রতিনিধি, মুম্বাই - মহারাষ্ট্রের লোহাগড় দুর্গে ট্রেকিং করতে গিয়ে পুণের ২৬ বছরের ব্যবসায়ী কেতন অগ্রবালের মৃত্যুর ঘটনা প্রথমে দুর্ঘটনা বলেই মনে করা হয়েছিল। কিন্তু তদন্ত যত এগিয়েছে, ততই সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং পূর্বপরিকল্পিত খুন। এই মামলায় কেতনের বাগ্দত্তা সিয়া গয়াল এবং তার কথিত প্রেমিক চেতন চৌধরীকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে দু'জনেই বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র আলোচনা শুরু হয়েছে, আর সেই বিতর্কের মাঝেই নিজের মত প্রকাশ করেছেন সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রনৌত।
শুক্রবার ইনস্টাগ্রাম স্টোরিতে দীর্ঘ বার্তায় কঙ্গনা বলেন, কোনও সন্তানের অপরাধের জন্য সবসময় তার বাবা-মাকে দায়ী করা ঠিক নয়। তার মতে, বর্তমান সময়ে একজন মানুষের চিন্তাভাবনা ও আচরণ গঠনে পারিবারিক শিক্ষার পাশাপাশি সমাজমাধ্যম, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বন্ধু-বান্ধব এবং ব্যক্তিগত সম্পর্কের প্রভাবও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শুধুমাত্র পরিবারের পরিবেশ দেখে কোনও ব্যক্তির চরিত্র বা মানসিকতা বিচার করা উচিত নয় বলেই মন্তব্য করেন তিনি।
কঙ্গনার বক্তব্য, একজন ব্যক্তি কার সঙ্গে মেলামেশা করছেন, কী ধরনের কনটেন্ট দেখছেন বা কার দ্বারা প্রভাবিত হচ্ছেন—এসব বিষয়ও সমান গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। তার কথায়, বর্তমান সময়ে একজন মানুষের সিদ্ধান্ত ও আচরণে নানা বাহ্যিক প্রভাব কাজ করে। তাই কোনও অপরাধের ঘটনায় পরিবারের সদস্যদের কাঠগড়ায় দাড় করানোর আগে পুরো বিষয়টি নিরপেক্ষভাবে মূল্যায়ন করা উচিত। সন্তানের প্রতিটি কাজের দায় বাবা-মায়ের উপর চাপিয়ে দেওয়া ন্যায়সংগত নয় বলেও তিনি স্পষ্ট করেন।
এদিকে তদন্তে পুলিশের অভিযোগ, ট্রেকিংয়ের সময় গভীর খাদে ফেলে কেতনকে খুনের পরিকল্পনা করেছিলেন সিয়া এবং চেতন। যদিও মামলার বিচার এখনও চলমান এবং আদালতে অভিযোগ প্রমাণিত হওয়া বাকি। অন্যদিকে, ঘটনার পর সিয়ার মা প্রকাশ্যে জানিয়েছেন, যদি তদন্ত ও আদালতে তাদের মেয়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তবে তিনিও কঠোরতম শাস্তির পক্ষেই থাকবেন। অসুস্থ সিয়ার বাবা বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। এই বহুল আলোচিত মামলার তদন্তে নতুন তথ্য সামনে আসার সঙ্গে সঙ্গে দেশজুড়ে কৌতূহল এবং বিতর্ক আরও বাড়ছে।
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের