নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ডিসেম্বরে কলকাতায় আসছেন লিওনেল মেসি। আপাতত ফুটবল যাদুকর আসার অপেক্ষায় মেতেছে কলকাতা। যুবভারতীতে গোট কনসার্টে অংশগ্রহণ করে কলকাতার ফুটবলপ্রেমী মানুষদের ধন্য করবেন আর্জেন্টাইন তারকা। চড়া দাম নিয়েও টিকিট কেটেছেন অনেকেই। শুধু মেসি নয় , তাকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। বলিউড বাদশা শাহরুখও থাকতে পারেন সেই মেগা অনুষ্ঠানে। খবর ছড়াতেই ভারতীয় ফুটবল মহল সহ বি টাউন সর্বত্র খুশির জোয়ার।
এই কনসার্ট নিয়ে বলিউড বাদশার সঙ্গে একপ্রস্থ আলোচনা হয়েছে। প্রাথমিকভাবে সম্মতি জানিয়েছেন শাহরুখ। শাহরুখ থাকা মানেই হাত ছড়িয়ে সেই আইকনিক পোজ। সেখানে সকলেরই আন্দাজ মেসিকেও সেই পোজ শেখাবেন বাদশা। মেসির সঙ্গে কিং খানের ওই বিশেষ মুহূর্তের অপেক্ষায় রয়েছেন কলকাতাবাসী। এককথায় গমগম করবে গোটা যুবভারতী।
উল্লেখ্য , ১৩ থেকে ১৫ই ডিসেম্বর অবধি ভারতে থাকবেন লিওনেল মেসি। প্রথমেই তিনি কলকাতায় পা রাখবেন। সেখান থেকে মুম্বই ও নয়াদিল্লিতে যাবেন। মেসির এই সফরের অন্যতম আকর্ষণ ‘গোট কনসার্ট। কলকাতায় এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল ইডেন গার্ডেন্সে। তবে শেষমেষ সেই সিদ্ধান্ত বদলানো হয়েছে। এরপর লেকটাউনে নিজের সবচেয়ে বড় মূর্তি উন্মোচন করবেন লিও। মেসির সঙ্গে গোটা সফরে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের