নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা সিনেদুনিয়া। রাজনৈতিক মহলের বিশিষ্ট নেতৃত্বরাও রাহুলের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। মাত্র ৪৩ বছর বয়সে রাহুলের এইভাবে চলে যাওয়ায় মন ভেঙেছে আপামর বাঙালির। ছেলের মৃত্যু মানতে নারাজ বাবা - মা। শোকে কাঠ হয়ে গেছেন তারা। এমতাবস্থায় পাশে থাকার আশ্বাস দিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস।
টালিগঞ্জের বিধায়ক আশ্বাস দিয়েছেন, রাহুলের মরদেহ ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন তাঁরা। মেসিকাণ্ড এখনও ভোলেননি কেউই। এরই মাঝে রাহুলের পরিবারের পাশে ঢাল হয়ে দাঁড়াতে চাইছেন অরূপ বিশ্বাস।
রাজ্যের বিদ্যুৎ ও আবাসন মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, "অত্যন্ত দুঃখের খবর। আমরা সবাই ওঁর পরিবারের পাশে আছি। খবর পাওয়ার পরই আমরা এখানে চলে আসি। ওঁর মায়ের পাশে আমাদের লোকেরা আছে। যারা দীঘায় আছেন তাদের সঙ্গে কথা হয়েছে।"
উল্লেখ্য , দীঘা সংলগ্ন তালসারির সমুদ্রে শুটিং করতে গিয়েই জলে তলিয়ে যান। বেশকিছুক্ষণ জলের তলায় ছিলেন। এরপর ফিরে না আসায় জলে নেমে টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করেন। দীঘা হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়েছে অভিনেতার। দীঘা হাসপাতালেই ময়নাতদন্ত হবে অভিনেতার। গীতা এলএলবি'র পর 'ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে তালসারিতে গিয়েছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়।
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের