নিজস্ব প্রতিনিধি, কলকাতা - যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে তৈরি হওয়া বিতর্কে ফের বড় মোড়। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে। এবার তাঁর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি ও আর্থিক ক্ষতিপূরণের মামলা করার ঘোষণা করলেন ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত। বিষয়টি ঘিরে ক্রীড়া ও রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল ক্রমাগত বেড়েই চলেছে।
গত বছরের ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। সেই ঘটনার জেরেই এবার আইনি লড়াই আরও তীব্র হচ্ছে। সমাজমাধ্যমে করা এক পোস্টে শতদ্রু জানান, অরূপ বিশ্বাস ছাড়াও জুঁই বিশ্বাস ও কয়েকজন সাংবাদিককে প্রস্তাবিত বিবাদীর তালিকায় রাখা হয়েছে। তাঁদের কর্মকাণ্ডের কারণে অনুষ্ঠানের সুনাম, আয়োজকদের স্বার্থ, তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনে ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
আগামী ৩ জুন আদালতের দ্বারস্থ হয়ে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হবে বলেও জানিয়েছেন। একইসঙ্গে ইতিমধ্যেই দায়ের হওয়া এফআইআর-এ ফৌজদারি ষড়যন্ত্র, প্রতারণা, অবৈধ অনুপ্রবেশ-সহ একাধিক ধারায় আরও কয়েকজনের নাম যুক্ত করার আবেদন জানানো হবে। শতদ্রুর দাবি, নথি, ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রমাণ খতিয়ে দেখে এখনও পর্যন্ত ১৯ জনের যোগসূত্র চিহ্নিত করা হয়েছে। তাঁর অভিযোগ, তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ক্ষমতার প্রভাব খাটিয়ে অনুষ্ঠানের জন্য ২২ হাজার ‘কমপ্লিমেন্টারি’ টিকিট দাবি করেছিলেন।
সেই দাবি পূরণ না হলে অনুষ্ঠান বাতিল করে দেওয়ার হুমকিও দিয়েছিলেন। ওই টিকিটগুলির একটি বড় অংশ পরে কালোবাজারিতে বিক্রি হয়েছে বলেও শতদ্রুর অভিযোগ। টিকিট বিতর্ক, অবৈধভাবে মাঠে প্রবেশ, সরকারি ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক ধারায় এফআইআর নথিভুক্ত হয়েছে। এছাড়াও বাটা ক্লাবের প্রতিনিধি অভিজিৎ দত্তের বিরুদ্ধে অননুমোদিতভাবে মাঠে প্রবেশের অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধেও আর্থিক ক্ষতিপূরণের মামলা করার প্রস্তুতি চলছে।
শতদ্রু দত্ত বলেন, “যাঁদের কারণে এই অনুষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার ফুটবলপ্রেমী সমস্যার মুখে পড়েছেন, তাঁদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। সমস্ত পদক্ষেপই গ্রহণ করা হচ্ছে তথ্যপ্রমাণের ভিত্তিতে। সত্য সামনে আনাই আমাদের একমাত্র লক্ষ্য।”
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের