নিজস্ব প্রতিনিধি, দিল্লি – প্রায় ২০ দিন ধরে চলছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। পশ্চিম এশিয়ার যুদ্ধের দাবানলে রক্তক্ষরণ শেয়ার বাজারে। ভয়াবহ ধস নেমেছে দালাল স্ট্রিটে। বৃহস্পতিবার বাজার খুলতেই টালামাটাল পরিস্থিতি। গত দু দিন শেয়ার বাজার ঊর্ধ্বমুখী হলেও লক্ষ্মীবারে নিম্নগামী সেনসেক্স-নিফটি। ২-৪ শতাংশ হারে পড়ল নামী-দামি সংস্থার শেয়ারের দর।
এদিন সকাল ৯:১৬ নাগাদ বাজার খোলার সঙ্গে সঙ্গে প্রায় ১৬৩২ পয়েন্ট বা ২.১৩% কমে যায় বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স। নেমে আসে ৭৫,০৭২.২৪-এ। প্রায় ৫০০ পয়েন্ট বা ২.১০ শতাংশ কমে ২৩,২৭৭.৩৫ সূচকে নেমে যায় নিফটিও।
উদ্বেগ প্রকাশ করে জিওজিৎ ইনভেস্টমেন্টস-এর প্রধান বিনিয়োগ স্ট্র্যাটেজিস্ট ড. ভি কে বিজয়কুমার জানিয়েছেন, “তেলের দাম এভাবে বৃদ্ধি পাওয়া ভারতের মতো তেল আমদানিকারক দেশের জন্য মোটেও ভাল খবর নয়। তেলের দাম দীর্ঘকাল ধরে ১১০ ডলারের উপরে থাকলে ভারতের জিডিপি (GDP) বৃদ্ধি, কোম্পানিগুলোর আয়ের উপর বড়সড় নেতিবাচক প্রভাব পড়বে।“
বিশ্লেষকদের মতে, খুব সতর্কভাবে ট্রেডিং করতে হবে। আপাতত বড় লাভের আশা করা উচিৎ নয়। করোনা মহামারী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময়ও একধাক্কায় অনেকটা পড়ে গিয়েছিল সূচক। তবে সেই ধাক্কা সামলে ফের ঘুরে দাঁড়ায় শেয়ার বাজার। সুতরাং, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক হলে ফের উর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে।
কলকাতায় গ্রেফতার মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক
কংগ্রেসের সঙ্গে বেইমানি করতে চান না
আগামী ৯ এপ্রিল অসমে বিধানসভা নির্বাচন
বিহার পুলিশকে সরাসরি চ্যালেঞ্জ দিয়েছিলেন
৯ হাজারের মধ্যে সিংহভাগ পড়ুয়া
হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে ভারতে এসেছে এলপিজি ট্যাঙ্কার
লখনউ দিল্লি থেকে পাকড়াও আরও ৬ সাগরেদ
আগামী দিনে জ্বালানির চাহিদা বৃদ্ধি নিয়েও কেন্দ্রকে সতর্কবার্তা কমিটির
বুধবার I-PAC মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
‘শিবালিক’, ‘নন্দাদেবী’-এর পর ‘জাগ লড়কি’
২ সপ্তাহ পরও মধ্যপ্রাচ্যের যুদ্ধ অব্যাহত
‘বন্ধু’ আফগানিস্তানের পাশে ভারত
বৈধ ভিসা নিয়ে ভারতে প্রবেশ অভিযুক্তদের
ঘটনায় গ্রেফতার করা হয়েছে যুবকের বন্ধুকে
হরমুজ উদ্ধারে বড়সড় পদক্ষেপের পথে ট্রাম্প
উত্তেজনা ছড়িয়েছে ওয়াশিংটনে
কয়েক দিন পরেই খুশির ঈদ
ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে বিশেষ দল নিযুক্ত করেছে কাতার
লারিজানির মৃত্যুর খবর স্বীকার করে নিয়েছে তেহরান