নিজস্ব প্রতিনিধি, দিল্লি – আকাশছোঁয়া সিগারেটের দাম। নতুন আবগারি বিলে সিগারেটের দাম বাড়তে চলেছে প্রায় ৪ গুণ। সিগারেট বিক্রি কমানোর উদ্দেশ্যে আবগারি শুল্ক বাড়িয়েছে কেন্দ্র সরকার। এর জেরে একটি ৬ টাকার সিগারেটের দাম পৌঁছতে পারে ২৪ টাকায়।
সংসদে 'সেন্ট্রাল এক্সাইজ (সংশোধনী) বিল, ২০২৫' পেশ করেছেন অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। যা ইতিমধ্যেই পাশ হয়ে গিয়েছে। এই বিলে সিগারেট, চুরুট থেকে হুক্কা এবং চিবানোর তামাক সব ধরণের তামাকজাত পণ্যের আবগারি শুল্ক সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে। বিলটির মাধ্যমে ১৯৪৪ সালের আবগারি আইন সংশোধন করে জর্দা এবং সুগন্ধি তামাক সহ তামাকজাত পণ্যের ওপর সেস ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্রের খবর, বর্তমানে যে সিগারেটের দাম ৬ টাকা, তা বেড়ে দাঁড়াবে ২৪ টাকা। ১৮ টাকার সিগারেট হবে ৭২ টাকা। এতদিন ধরে প্রতি ১০০০ টি সিগারেটের ওপর শুল্ক ছিল ২০০-৭৩৫ টাকা। তা এখন বেড়ে হতে পারে ২,৭০০ থেকে ১১,০০০ টাকা পর্যন্ত। চিবানোর তামাকে শুল্ক ২৫% থেকে বাড়িয়ে ১০০%, হুক্কা তামাকে শুল্ক ২৫% থেকে বাড়িয়ে ৪০% করা হচ্ছে।
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন
মৃতদের ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
ভোটাভুটি পর্ব অতীত করে এই বিল পাশ করল কেন্দ্রীয় সরকার
শীর্ষে রয়েছে আমেরিকা
পুতিনের সম্ভাব্য সফরের কথা ঘোষণা ক্রেমলিনের
আপাতত দুটি বিমানের পরিষেবা বন্ধ রাখা হয়েছে
আমলা বদলি নিয়ে স্বস্তিতে কেন্দ্র
মহিলা সংরক্ষণ বিলে বিরোধীদের সমর্থন চান মোদি
আজকের জন্য রাজ্যসভা মুলতুবি করা হয়েছে
বিল পেশে বাধার মুখে এনডিএ সরকার
সম্রাট চৌধুরী নীতিশ কুমারের মন্ত্রিসভায় উপ মুখ্যমন্ত্রী পদে ছিলেন
ইতিমধ্যেই হরমুজে নামানো হয়েছে মার্কিন যুদ্ধ জাহাজ
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান তদন্তকারীদের
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
যীশুর বার্তা ছড়াতে চাই দাবি পোপের
নাসার আর্তেমেসিস ২ চন্দ্র অভিযান শেষ হওয়ার পরেই ট্রাম্পের পোস্ট ব্যাপক আলোচনার...
অভিজ্ঞতাহীন একজনকে দায়িত্ব দেওয়ায় উঠছে একগুচ্ছ প্রশ্ন
চুক্তি নিয়ে যদিও শুরু থেকে কোনো মাথাব্যথা ছিল না মার্কিন প্রেসিডেন্টের
জরুরি অবস্থা জারি করা হয়েছে এলাকায়