নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - মদের আসরে চরম বচসা। নেশার ঘোরে দীর্ঘদিনের বন্ধুকে ইট দিয়ে থেতলে খুন। ঘটনার পরই পলাতক অভিযুক্ত। নৃশংস খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে টিটাগরে। অভিযুক্তকে খুঁজতে তল্লাশি শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , মৃত যুবকের নাম বিজয় দাস। বন্ধু সুমন বিশ্বাসের সঙ্গেই বেশিরভাগ সময় আড্ডা দিতেন তিনি। সোমবার রাতে মদের আসরে বসেছিল দু'জন। বেশ কিছুক্ষণ একসঙ্গে নেশা করার পর কিছু বিষয় নিয়ে বচসা বাঁধে দু'জনের। অভিযোগ , এরপরই বিজয়কে ইট দিয়ে থেতলে খুন করেন সুমন।

বৃহস্পতিবার রাতে , ব্যারাকপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বিলপাড়া এলাকার বাসিন্দারা রাস্তার ধারে একটি বাড়িতে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে বিজয়কে। এরপর পুলিশে খবর দেওয়ায় তারা যুবকের দেহ হাসপাতালে পাঠায়। হাসপাতালে পৌঁছাতেই বিজয় দাসকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।এরপর যুবকের মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়। সেই রিপোর্টের দিকেই মুখিয়ে আছে পুলিশ। পাশাপাশি পলাতককে খুঁজতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়েছে , "সকাল ১০ টা নাগাদ একটি ফোন আসে। যেখানে বলা হয় বিজয় দাস নামের এক ব্যক্তিকে ঘরে পড়ে থাকতে দেখেন। এরপর আমাদের আধিকারিকরা গিয়ে দেখতে পায় খবরটা সত্য। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে মদের ঘোরে রেষারেষির খবর পেয়েছি। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা অবধি আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারছিনা। তবে অভিযুক্ত যুবককে খুঁজতে তল্লাশি শুরু হয়েছে।"
মহেশতলার প্রকল্প নিয়ে অভিষেককে আক্রমণ বিজেপির
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক
আউটডোরে সাহায্যের নামে প্রতারণা
অভাব পেরিয়ে NEET এ উজ্জ্বল সাফল্য মুর্শিদাবাদের সুমার
পর্যটকদের নিরাপত্তায় সৈকত জুড়ে চলছে মাইকিং
পরিষেবায় সন্তুষ্ট থাকায় ডিলার পরিবর্তন মানতে নারাজ গ্রাহকরা
রেলের সবুজ সংকেত, বিধায়কের ঘোষণায় খুশির হাওয়া বহিরগাছি-সহ বিস্তীর্ণ এলাকায়
বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে
প্লাজমা পাচারের অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি
পুণ্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে
গোসাবা থানার অভিযানে মিলল লুকিয়ে রাখা অস্ত্র
ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে
ভাঙনের জেরে নদীপাড়ের বসতবাড়ি সহ কৃষিজমি নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা
মাদক পাচারে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের