নিজস্ব প্রতিনিধি, কলকাতা – সোমবার সকালে মাতৃহারা হলেন সরোদশিল্পী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার। মৃত্যুকালে তাঁর মায়ের বয়স হয়েছিল ৯২ বছর। শোকের ছায়া নেমে এসেছে সরোদশিল্পীর পরিবারে। সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তদের এই দুঃসংবাদ জানিয়েছেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার।
সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন সরোদশিল্পীর মা রেখা মজুমদার। চিকিৎসা চলছিল তাঁর। রবিবার কোমায় চলে গিয়েছিলেন তিনি। অবশেষে সব লড়াই থেমে গেল সোমবার সকালে। না ফেরার দেশে পাড়ি দিলেন রেখা মজুমদার। খবর পেয়েই তড়িঘড়ি শিলচরের সমস্ত অনুষ্ঠান বাতিল করে কলকাতা ফিরছেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার। সোমবারই শেষকৃত্য সম্পন্ন হবে।
সোশ্যাল মিডিয়ায় পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার লিখেছেন, “মা আমার পথপ্রদর্শক। মায়ের দেখানো পথে হেঁটে বরাবর চলেছি। আমি আজ যা কিছু, তার শুধুমাত্র মায়ের জন্যই। মায়ের অভাব পূরণ হওয়ার নয়। আমার মা যেন শান্তিতে থাকেন। আপনারাও আমার মায়ের শান্তির জন্য প্রার্থনা করবেন। ভালো থেকো মা।“
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের