নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - প্রতিভা যে শুধুই মঞ্চের খোজ করে বিষয়টা এমন নয়। কখন যে কিভাবে কারোর প্রতিভা মন ছুঁয়ে যাবে সকলের জানেন না কেউই। তবে থেমে থাকাটা সমাধান নয় , নিজের কাজ করে যাও। ছোটবেলা থেকেই হাতের কাজে আগ্রহী সুস্মিতা মহান্ত। তবে বিগত চার বছর ধরে বিশেষভাবে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
হলদিবাড়ি ১১ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ার বাসিন্দা সুস্মিতা। পেশায় কলেজ ছাত্রী। EIILM কলকাতার জলপাইগুড়ি ক্যাম্পাসের বিসিএ ডিপার্টমেন্টে শিক্ষারত তিনি। বিগত চার বছর ধরেই পড়াশোনার পাশাপাশি বিভিন্ন জিনিসের ওপর কলকা ও নকশা এঁকে ঘর সাজানোর জিনিস তৈরি করেন। বিশেষ কোনো মঞ্চ না পেলেও নিজের কাজ করে গেছেন। একের পর এক আকর্ষণীয় শিল্পকর্ম ফুটিয়ে তুলেছেন। এই বছর তার সৃষ্টি মাটির থালার ওপর দুর্গা প্রতিমার মুখ।

সম্পূর্ণ রান্না ঘরের চেনা উপকরণ যেমন মুসুর ডাল , মুগ ডাল , কালো করে ব্যবহার করেই অসাধারণ এই প্রতিভা ফুটিয়ে তুলেছেন। ইতিমধ্যেই এই বিশেষ শিল্পকলাটি প্রশংসিত হয়েছে শহরবাসীর কাছে। ভবিষ্যতে এই হস্তশিল্পকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাইছেন তিনি। এখনও অবধি কোনো বড় মঞ্চ না পেলেও ভবিষ্যতে এই শিল্পকলার আরও বিস্তার করতে চান সুস্মিতা। শুধু তাই নয় নিজের একটি প্রতিষ্ঠান গড়ে তোলারও স্বপ্ন দেখছেন সুস্মিতা।
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের