নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাস্তা সারাইয়ের কাজ চলাকালীন আচমকা বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল দক্ষিণ কলকাতায়। মাটি খুঁড়তে গিয়ে বিদ্যুতের তার ছিঁড়ে শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
সকাল থেকেই লেক অ্যাভিনিউয়ে রাস্তা মেরামতির কাজ চলছিল। অভিযোগ, একটি পে-লোডার দিয়ে রাস্তা খোঁড়ার সময় মাটির নীচে থাকা বিদ্যুতের তার ছিঁড়ে যায়। মুহূর্তের মধ্যে বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং খোঁড়া রাস্তার ভিতর থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখা যায়। আচমকা বিস্ফোরণের শব্দে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।
স্থানীয়দের পক্ষ থেকে দ্রুত পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে দমকলকর্মীরা। বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি, তবে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলেই মনে করা হচ্ছে। শর্ট সার্কিট থেকেই এই ধরনের বিস্ফোরণ বলে প্রাথমিকভাবে অনুমান দমকলকর্মীদের।
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
কোন শিবিরে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের