নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ইডেন গার্ডেন্সে কলকাতার বিরুদ্ধে ব্যাটে বলে হয়েছে অভিষেক শর্মার। অর্ধ শতরান হাতছাড়া হলেও দলকে ভাল স্টার্ট দিয়েছেন। জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন। তবে ম্যাচ শেষে শাস্তির মুখেও পড়তে হয়েছে ভারতীয় সুপারস্টারকে। ম্যাচ জিতলেও শেষটা ভাল হল না অভিষেক শর্মার।
ঠিক কোন আচরণের জন্য শাস্তি পেয়েছে সেটা উল্লেখ করেনি বিসিসিআই। তবে মাঠের মধ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন অভিষেক। স্টাম্প মাইকে ধরাও পড়েছে সেই কীর্তি। বিসিসিআইয়ের আচরণবিধির ২.৩ ধারা অনুযায়ী, মাঠের মধ্যে এহেন আচরণ করলে তাকে শাস্তি পেতেই হবে। সেই নিয়মানুযায়ী টাকা খসাতে হবে ভারতীয় ওপেনারকে।
অভিষেকের বিরুদ্ধে লেভেল ওয়ান অপরাধের অভিযোগ উঠেছে। সেই অপরাধ নিজের মুখে স্বীকার করেছেন তিনি। বিসিসিয়াইয়ের আচরণবিধির ২.৩ ধারা অনুযায়ী , ম্যাচ রেফারি অভিষেকের ম্যাচ ফি’র ২৫ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে লেভেল ওয়ান অপরাধ করায় নির্বাসনের মুখে পড়তে হচ্ছে না তাকে। এমনকি ডিমেরিট পয়েন্টও পেতে হচ্ছে না অভিষেককে।
উল্লেখ্য , ইডেনে চেনা মেজাজে দেখা গেছে অভিষেক শর্মাকে। ২১ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি। দলকে ব্যাপক স্টার্ট দিয়েছেন। তার ব্যাটিংয়েই অনেকটা এগিয়ে যায় হায়দ্রাবাদ। শেষমেষ তাদের দেওয়া ২২৭ রানের পাহাড় চড়তে না পেরে ১৬০-এই গুটিয়ে যায় কলকাতা নাইট রাইডার্স।
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের