নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - বিশ্বকাপের গ্রুপ পর্বে আরও একটি জয় তুলে নিল আর্জেন্টিনা। জর্ডনের বিরুদ্ধে ৩-১ গোলের ব্যবধানে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হল তারা। ম্যাচের শুরুতে বিশ্রামে থাকলেও দ্বিতীয়ার্ধে নেমে ফ্রিকিক থেকে গোল করেন লিওনেল মেসি। টানা ৭টি বিশ্বকাপ ম্যাচে গোল করে নতুন নজিরও গড়েছেন আর্জেন্টিনা অধিনায়ক।
এদিন ম্যাচের আগে থেকেই স্টেডিয়ামে ছিল উৎসবের আবহ। আর্জেন্টিনার জার্সি ও পতাকায় ভরে যায় শহরের বিভিন্ন এলাকা। দলের হোটেলের সামনেও ভিড় করেন অসংখ্য সমর্থক। সবাই অপেক্ষা করছিলেন এক ঝলক মেসিকে দেখার জন্য। যদিও শুরু থেকেই মাঠে নামেননি তিনি, তবু স্টেডিয়ামে সমর্থকদের উন্মাদনায় কোনও ঘাটতি ছিল না। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। মাঝমাঠের পুরো নিয়ন্ত্রণ ছিল তাদের দখলে। জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ ও স্টেফানো সেনসিরা একের পর এক আক্রমণ গড়লেও প্রথম দিকে গোল আসেনি। অন্যদিকে জর্ডন প্রায় পুরো সময়ই নিজেদের অর্ধে রক্ষণ সামলাতে ব্যস্ত ছিল।
শেষ পর্যন্ত ১৯ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। বক্সের বাইরে থেকে পাওয়া ফ্রিকিকে দুর্দান্ত শটে দলকে এগিয়ে দেন জিওভানি লো সেলসো। এরপর ৩০ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ তৈরি করেন লাউতারো মার্টিনেজ। তাঁর জোরাল শট ক্রসবারে লেগে ফিরে আসে। ফিরতি বলে সেনসির হেড গোলরক্ষক বাঁচালেও সেই সময় ডিফেন্ডারের পা তাঁর মাথায় লাগে। ভিএআরের সাহায্যে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পটকিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো। প্রথমার্ধের যোগ করা সময়ে নিকোলাস ওটামেন্ডিও গোলের সুযোগ পেয়েছিলেন। তবে তাঁর হেড অল্পের জন্য বাইরে চলে যায়। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধে খেলার চেহারা কিছুটা বদলায়। শুরুতেই সুযোগ নষ্ট করেন মুসা আল-তামারি। তবে ৫৫ মিনিটে আর ভুল করেননি তিনি। ইহসান হাদ্দাদের নিখুঁত ক্রস থেকে গোল করে ব্যবধান কমান জর্ডনের এই ফরোয়ার্ড। গোল হজমের পর কোনও ঝুঁকি নিতে চাননি কোচ লিওনেল স্কালোনি। ৬০ মিনিটে মাঠে নামানো হয় মেসিকে। তাঁকে নামতেই গর্জে ওঠে গ্যালারি। ৬৫ মিনিটে একটি ফ্রিকিক থেকে গোলের চেষ্টা করেছিলেন মেসি। তবে সেই শট লক্ষ্যে ছিল না। এরপরও প্রতি-আক্রমণে কয়েকবার আর্জেন্টিনা রক্ষণকে চাপে ফেলার চেষ্টা করে জর্ডন। কিন্তু ম্যাচের শেষ ভাগে নিজের জাদু দেখান মেসি। ৮০ মিনিটে বক্সের বাইরে ফাউল থেকে ফ্রিকিক পায় আর্জেন্টিনা। শট নিতে এগিয়ে আসেন অধিনায়ক।
সবাই যখন উঁচু শটের অপেক্ষা করছিল, তখন নিচু শটে বল পাঠিয়ে দেন জালে। মানব প্রাচীর লাফ দেওয়ায় ফাঁকা জায়গা তৈরি হয়েছিল। সেই সুযোগই কাজে লাগান মেসি। গোলরক্ষকও কিছু বুঝে ওঠার আগেই বল জালে জড়িয়ে যায়। চলতি বিশ্বকাপে এটি মেসির ষষ্ঠ গোল। সব মিলিয়ে বিশ্বকাপে তাঁর গোলসংখ্যা দাঁড়াল ১৯। পাশাপাশি প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের মঞ্চে টানা ৭ ম্যাচে গোল করে ইতিহাস গড়লেন তিনি। এই জয়ের ফলে গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেই নকআউট পর্বে পৌঁছে গেল আর্জেন্টিনা।
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের