নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন – শুল্ক যুদ্ধের আবহে ভারতের সঙ্গে আমেরিকার মধুর বন্ধুত্বে চিড় ধরেছে। এই আবহে ভারতে আমেরিকার নতুন রাষ্ট্রদূত হিসেবে বিতর্কিত ব্যবসায়ী সের্জিয়ো গোরকে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে থাকাকালীন সের্জিয়ো গোরকে ‘সাপ’ বলে কটাক্ষ করেছিলেন ইলন মাস্ক।
সূত্রের খবর, বর্তমানে হোয়াইট হাউসের প্রেসিডেন্সিয়াল পার্সোনেল ডিরেক্টর পদে রয়েছেন সের্জিয়ো গোর। এবার তাঁকে ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন ট্রাম্প। গোরকে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূতের দায়িত্বও দেওয়া হবে।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “ভারতে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসাবে আমি সার্জিয়ো গোরকে নিয়োগ করছি। সেই সঙ্গে দক্ষিণ এবং মধ্য এশিয়ায় বিশেষ দূত হিসাবে কাজ করবেন তিনি। প্রেসিডেন্সিয়াল পার্সোনেলের ডিরেক্টর হিসাবে সার্জিয়ো এবং তাঁর দলের সদস্যরা রেকর্ড সময়ের মধ্যে ফেডেরাল গভর্নমেন্টের বিভিন্ন দপ্তরে প্রায় চার হাজার জনকে নিয়োগ করেছেন।“
মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন, “ভারতের মার্কিন রাষ্ট্রদূত হিসাবে কাজ শুরুর আগে পর্যন্ত সার্জিয়ো হোয়াইট হাউসে তাঁর বর্তমান দায়িত্বে থাকবেন।“ভারতে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পেয়ে এক্স হ্যান্ডেলে গোর লিখেছেন, “এই দায়িত্ব আমার জীবনের সবথেকে বড় সম্মান।”
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের