নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - সমাজসেবার মানচিত্রে আরও একবার উজ্জ্বল হল বাঁকুড়ার নাম। নিঃস্বার্থ সমাজসেবার স্বীকৃতি হিসেবেই সম্প্রতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পেলেন ‘ভারত গৌরব রত্ন শ্রী সম্মান’। তিনবার কোভিড আক্রান্ত হয়েও থামেনি সেবামূলক কাজ।

সূত্রের খবর , কোভিড অতিমারিকে তোয়াক্কা না করে সমাজসেবার দৃষ্টান্ত গড়েছিল প্রসেনজিৎ। টানা ৩৫ দিন ধরে বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি থাকা ৭৫ থেকে ১০০ জন রোগী এবং তাঁদের পরিবারকে প্রতিদিন দুই বেলা খাবার পৌঁছে দিয়েছিলেন। লকডাউন, পুলিশের আতঙ্ক - কোনও কিছুতেই থামেননি তিনি। মাঝে তিনবার কোভিড পজিটিভ হন। তবুও সুস্থ হয়েই ফের ফিরে আসেন সেবার ময়দানে। সমাজসেবার স্বীকৃতি হিসেবেই বাঁকুড়ার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পেলেন জাতীয় সম্মান ‘ভারত গৌরব রত্ন শ্রী সম্মান’।

জাতীয় সন্মান লাভ করে প্রসেনজিৎ জানিয়েছেন ," শুধুই কোভিডের সময়ে নয়। ছোটবেলা থেকেই পশুপ্রেমী। প্রতিবছর নিজ উদ্যোগে পাঁচ থেকে ছয়টি রক্তদান শিবির, চক্ষু শিবির, চিকিৎসা শিবির আয়োজন করি। কোনও প্রচার নয়, মানুষের পাশে থাকা আমার লক্ষ্য ।"
মহেশতলার প্রকল্প নিয়ে অভিষেককে আক্রমণ বিজেপির
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক
আউটডোরে সাহায্যের নামে প্রতারণা
অভাব পেরিয়ে NEET এ উজ্জ্বল সাফল্য মুর্শিদাবাদের সুমার
পর্যটকদের নিরাপত্তায় সৈকত জুড়ে চলছে মাইকিং
পরিষেবায় সন্তুষ্ট থাকায় ডিলার পরিবর্তন মানতে নারাজ গ্রাহকরা
রেলের সবুজ সংকেত, বিধায়কের ঘোষণায় খুশির হাওয়া বহিরগাছি-সহ বিস্তীর্ণ এলাকায়
আবেদন করার পরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি
বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে
প্লাজমা পাচারের অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি
পুণ্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে
প্রাচীন এক্তেশ্বর শিব মন্দিরে মহাদেব বরফ দিয়ে সাজানো
গোসাবা থানার অভিযানে মিলল লুকিয়ে রাখা অস্ত্র
ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের