নিজস্ব প্রতিনিধি, নিউ ইয়র্ক – সম্প্রতি রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে পাকিস্তানকে কটাক্ষ করে ছিলেন ভারতের প্রতিনিধি ক্ষীতিজ ত্যাগী। ফের পাকিস্তানকে তোপ দাগলেন আরও এক ভারতীয় কূটনীতিক মহম্মদ হুসেন। তিনি স্পষ্ট জানান, “মানবাধিকার নিয়ে জ্ঞান দেওয়া পাকিস্তানকে মানায় না।“
রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের ৬০তম সেশনের বৈঠকে হুসেন বলেন, “পাকিস্তান অন্য দেশগুলিকে মানবাধিকার রক্ষা নিয়ে কথা শোনায়, সেটা যথেষ্ট স্ববিরোধী বলে মনে করে ভারত। প্রোপাগান্ডা না ছড়িয়ে পাকিস্তানের উচিত, নিজেদের দেশের মাটিতে যেভাবে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছেন সেই সমস্যার সমাধান করা।“
রাষ্ট্রসংঘে ক্ষীতিজ ত্যাগীর বক্তব্য, “আমাদের দৃষ্টিভঙ্গির সম্পূর্ণ বিপরীত অবস্থানে থাকা এক প্রতিনিধি দল ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন এবং উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য এই মঞ্চের অপব্যবহার করে চলেছে। আমাদের ভূখণ্ডের প্রতি লোভ করার পরিবর্তে তাদের উচিত অবৈধভাবে দখল করা ভারতীয় ভূখণ্ড ছেড়ে দেওয়া।“
তিনি আরও বলেন, “সামরিক আধিপত্য দ্বারা প্রভাবিত রাজনীতি ভুলে এবং রাষ্ট্রসংঘের নথি অনুযায়ী নিপীড়নের দ্বারা কলঙ্কিত মানবাধিকাররে রক্ষা করার দিকেই মনোনিবেশ করা উচিত। সন্ত্রাসবাদের রফতানি, রাষ্ট্রসংঘ চিহ্নিত জঙ্গিদের আশ্রয় দেওয়া এবং নিজেদের লোকদের ওপরই বোমা হামলা চালায় ওরা।“
হিমবাহ ভেঙে নদীতে নেমেছিল জল, সঙ্গে মিশেছিল মাটি-পাথর, কী ভাবে তৈরি হল ভয়াবহ স্রোত, মিলল উত্তর
হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি
জুলিই আজ বিশ্বজুড়ে পরিচিত এক সফল চিত্রশিল্পী আর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবে
মৃত্যু ৬২৬, নিখোঁজ বহু! ফের হড়পা বানের আশঙ্কায় হাই অ্যালার্ট নেপালে
মৃতদেহের গয়না চুরির অভিযোগেও গ্রেফতার, উদ্ধার বিপুল নগদ টাকা
আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের
হড়পা বানের ধাক্কা সামলে ওঠার আগেই নতুন বিপদের ভ্রুকুটি, ফুঁসছে ভোটেকোশী-ত্রিশূলী
নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে
ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য
হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?
বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা
নেপাল বিপর্যয়ে দায় এড়াল চিন! নেপালের অভিযোগ খারিজ, কাঠমান্ডু-বেজিং সম্পর্কে চিড়ের আশঙ্কা
রাস্তা-সেতু ধ্বংস, কাদার স্তূপে থমকে উদ্ধারকাজ, বাড়ছে উদ্বেগ
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের