নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন – ব্রিটেন সফর শেষ করে ফেরার পথে ঘোর বিপত্তি। মাঝআকাশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। জরুরি অবতরণ করা হয় লুটন বিমানবন্দরে। এমনটাই সূত্র মারফৎ খবর।
সূত্রের খবর, বৃহস্পতিবার ব্রিটেন সফর শেষ করে ফেরার পথে ট্রাম্পের হেলিকপ্টার ‘মেরিন ওয়ান’-এ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। লুটন বিমানবন্দরে জরুরি অবতরণ করেন পাইলট। রানওয়ের ধারে প্রস্তুত ছিলেন জরুরি পরিষেবার কর্মীরা। এরপর নিরাপদে ‘মেরিন টু’ হেলিকপ্টারে তুলে দেওয়া হয় ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, হেলিকপ্টার ‘মেরিন ওয়ান’-এ হাইড্রলিক সমস্যা দেখা দিয়েছিল। তাই জরুরি অবতরণ করা হয়। বলে রাখা ভালো, ট্রাম্পের হেলিকপ্টার সাজানো থাকে ‘হোয়াইট টপস’-এ। যাতে থাকে র্যাডার, প্রতিরক্ষা ব্যবস্থা এবং র্যাডার জ্যামিং প্রযুক্তি।
উল্লেখ্য, ২ দিনের ব্রিটেন সফরে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোরে ব্রিটেনে পৌঁছন আমেরিকার প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি। রাজা তৃতীয় চার্লস, প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার সহ নানা রাষ্ট্রনেতার সঙ্গে দেখা করেন ট্রাম্প। চেকার্সে প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সঙ্গে বাণিজ্য, জাতীয় নিরাপত্তা, ভূরাজনীতি ও রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ নিয়ে আলোচনা হয়।
ট্রাম্পের শুল্কনীতিতে ঘরে-বাইরে ধাক্কা! ২৫ মার্কিন প্রদেশের মামলায় বাড়ল চাপ
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের