নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বর্তমানে প্রায় প্রতিটি বাড়িতেই মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করা হয়। খাবার গরম করা থেকে শুরু করে রান্নার কাজেও এটি বেশ জনপ্রিয়। তবে সঠিক নিয়ম না মানলে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হতে পারে। তাই মাইক্রোওয়েভ ব্যবহারের আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা জরুরি।
মূলত খোসাসহ ডিম কখনও মাইক্রোওয়েভে রাখা উচিত নয়। ডিমের ভিতরে বাষ্প জমে চাপ তৈরি হয়। সেই চাপ বেড়ে গেলে ডিম হঠাৎ ফেটে যেতে পারে। সেদ্ধ ডিম গরম করার আগে হালকা করে কেটে নিলে এই ঝুঁকি অনেকটাই কমে। খাবার গরম করার জন্য কাচ, সিরামিক কিংবা মাইক্রোওয়েভ-সেফ পাত্র ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ।
অ্যালুমিনিয়াম ফয়েল, ধাতব পাত্র, সাধারণ প্লাস্টিকের পাত্র, স্টাইরোফোমের পাত্র কখনও মাইক্রোওয়েভে রাখা উচিত নয়। এগুলি থেকে আগুন লাগা, বিস্ফোরণ বা যন্ত্র নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। বিশেষজ্ঞদের মতে, খাবার গরম করার আগে পাত্রটি মাইক্রোওয়েভের জন্য উপযুক্ত কি না তা অবশ্যই দেখে নেওয়া উচিত। সামান্য সতর্কতাই বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সাহায্য করতে পারে।
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কোন প্যাক আপনার জন্য বেশি লাভজনক
সম্পর্ক ভাঙার পর মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর সময় দেওয়া হল কর্মীদের
২৫ বছরের চাকরিতে কত টাকা মিলতে পারে জানুন সহজ হিসেব
২০২৭ এ বাজারে আসতে পারে নতুন ইলেকট্রিক ট্র্যাক্টর
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
উৎসবের মরশুমে চিনির চাহিদা বাড়ার আশঙ্কা
কয়েকটি ধাপ মেনে বন্ধ করা যাবে এই প্রক্রিয়াটি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের