নিজস্ব প্রতিনিধি , দিল্লি - প্রবল বিরোধিতা, স্লোগান আর উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই লোকসভায় পেশ হল বহুল আলোচিত ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ সংশোধনী বিল। বিরোধীদের বাধা, ভোটাভুটির দাবি, সবকিছুকে পেরিয়ে শেষ পর্যন্ত সংবিধানের ১৩১তম সংশোধনী বিল সংসদে উত্থাপন করলেন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, যা ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে।
অধিবেশন শুরুর পর থেকেই মহিলা সংরক্ষণ বিল পেশের বিরোধিতায় সরব হয় ‘ইন্ডিয়া’ জোট। কংগ্রেস সাংসদ কে সি ভেনুগোপাল বিল পেশের আগেই ভোটাভুটির দাবি জানান, যদিও প্রথমে তাতে রাজি হননি স্পিকার। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিরোধীরা স্লোগান দিতে শুরু করে এবং অভিযোগ ওঠে, কথার মাঝে তাদের মাইক বন্ধ করে দেওয়া হয়েছে।
শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে ভোটাভুটিতে সম্মতি দেন স্পিকার। সেই ভোটাভুটিতে সরকারপক্ষ সহজেই জয়লাভ করে বিল পেশের পক্ষে ভোট পড়ে ২০৭টি, বিপক্ষে ১২৬টি। তবে এই গুরুত্বপূর্ণ ভোটাভুটিতে দুই পক্ষেরই বহু সাংসদের অনুপস্থিতি নজর কাড়ে। এনডিএর অন্তত ৮৬ জন সাংসদ উপস্থিত ছিলেন না বলে জানা গেছে, অন্যদিকে বিরোধী শিবিরেও অনুপস্থিতির সংখ্যা ছিল আরও বেশি।
এদিন শুধু মহিলা সংরক্ষণ বিলই নয়, পাশাপাশি লোকসভার আসন সংখ্যা ৮৫০-এ উন্নীত করার প্রস্তাব-সহ আসন পুনর্বিন্যাস বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিলও পেশ করা হয়। বিল পেশের অনুমতি পাওয়ার পর এখন লোকসভায় শুরু হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা। অন্যদিকে, এই উত্তপ্ত পরিস্থিতির প্রভাব পড়ে রাজ্যসভাতেও সেখানে গোটা দিনের জন্য অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।
হিমাচল প্রদেশের মন্ডি লোকসভা কেন্দ্রের সাংসদ কঙ্গনা রানাউত সম্প্রতি যোধপুরের একটি গণেশ মন্দিরে পুজো দেন
কারও ভূ-রাজনীতি দেখে ভারত তেল কেনে না! ফিনল্যান্ডের মঞ্চে দাঁড়িয়ে কড়া বার্তা বিদেশমন্ত্রীর
গাড়িতে রক্তাক্ত মহিলা, পাশে চালকের দেহ! রহস্য বাড়াল ৪ বছরের শিশুর বয়ান
ট্রাম্পের নীতিতে কোনও আদর্শ নেই! রুশ তেল কেনা নিয়ে ওয়াশিংটনকে দস্তুরমতো খোঁচা জয়শংকরের
অধিকৃত কাশ্মীরে পাক সেনার গুলিতে নিহত ১৬ বিক্ষোভকারী, জারি আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা
১০ মাসের মাথায় দাদর থেকে গ্রেফতার নোয়াখালির দম্পতি, চক্রের খোঁজে তল্লাশি মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
আশঙ্কাই সত্যি হলো! জাহাজে হামলায় নিখোঁজ ৩ ভারতীয় নাবিকের মৃত্যু নিশ্চিত করল কেন্দ্র
সমুদ্রে বড় বিপদ! জাহাজে হামলার পর উধাও ৩ ভারতীয় নাবিক
যুদ্ধ আবহে মোদি সরকারের মাস্টারস্ট্রোক! ইথানল পেট্রলে আর লাগবে না আবগারি কর
পরবর্তীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা শুনে চলবেন বলে জানান প্রকাশচিক
বুধবার প্রধানমন্ত্রী হিসেবে ১২ বছর পূর্ণ করলেন নরেন্দ্র মোদি
ঝাড়গ্রামের ঝালমুড়ির স্মৃতি উঠে এল দিল্লিতে
গণতান্ত্রিক ব্যবস্থার উপর আঘাত বলে অভিযোগ তুলেছে হাত শিবির
টানা ৪,৩৯৯ দিন কুর্সিতে! নেহরুর নজির ভেঙে নয়া মাইলফলক স্পর্শ করলেন প্রধানমন্ত্রী মোদি
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...