নিজস্ব প্রতিনিধি, লন্ডন – আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তী। এই দিনকে অহিংস দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রসংঘ। গান্ধী জয়ন্তীর আগেই লন্ডনে কালিমালিপ্ত করা হল গান্ধীমূর্তি। এমনটাই অভিযোগ উঠেছে। এই গোটা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারতের হাই কমিশন। লন্ডনের ইউনিভার্সিটি কলেজে আইন পড়েছেন গান্ধী। তা স্মরণীয় করে রাখতেই এই মূর্তি তৈরি করা হয়েছিল।
সূত্রের খবর, গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে ট্যাভিস্টক স্কোয়্যারের গান্ধীমূর্তির পাদদেশে আয়োজন করা হচ্ছিল। এর মাঝেই গান্ধীমূর্তিতে কালি লেপে দেয় কয়েকজন দুষ্কৃতী। গান্ধীমূর্তিতে কালো কালি দিয়ে দুষ্কৃতীরা লিখে দিয়েছিল, ‘গান্ধী হিন্দুস্তানি সন্ত্রাসবাদী’। বলে রাখা ভালো, গান্ধীজির মৃত্যুর ২০ বছর পর ট্যাভিস্টক স্কোয়্যারের গান্ধীমূর্তি উন্মোচিত করা হয়েছিল। ইন্ডিয়া লিগের সাহায্যে ১৯৬৮ সালে তৈরি হয় ধ্যানস্থ ভঙ্গিতে গান্ধীর ব্রোঞ্জের মূর্তি।
গোটা ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে ভারতের হাই কমিশনের তরফ থেকে লেখা হয়, “ট্যাভিস্টক স্কোয়্যারে মহাত্মা গান্ধীর মূর্তিকে যেভাবে অপমান করা হয়েছে তাতে আমরা অত্যন্ত আহত। গোটা ঘটনার তীব্র নিন্দা করছি। এহেন আচরণে কেবল গান্ধীমূর্তির অপমান হয়েছে তা নয়, বরং আঘাত হানা হয়েছে অহিংস নীতির উপরেও। স্থানীয় প্রশাসন এই ঘটনায় যেন দ্রুত পদক্ষেপ করে, এটাই আমাদের দাবি। আমরা চাই, অবিলম্বে আগের অবস্থানে ফেরাতে হবে গান্ধীমূর্তিকে।“ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে মেট্রোপলিটান পুলিশ।
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের