নিজস্ব প্রতিনিধি, কলকাতা – লক্ষ্মীবারে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয়ে গেল। ধনধান্য স্টেডিয়ামে প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানের শুভ সূচনা করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সুদূর মুম্বই থেকে বহু শিল্পীরা অনুষ্ঠানে যোগ দেন। বিশ্বের সকল সিনেপ্রেমীকে ধন্যবাদ জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন অনুষ্ঠানে যেন বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিৎ চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, রাজ চক্রবর্তী, দেব, পাওলি দাম, শুভাশীস মুখোপাধ্যায়, অরিন্দম শীল, হরনাথ চক্রবর্তী, জুন মালিয়া, পরমব্রত চট্টোপাধ্যায়, তিয়াশা লেপচা, আরতি মুখোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। উপস্থিত ছিলেন KIFF-এর চেয়ারম্যান গৌতম ঘোষ।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “গৌতমদা ফিল্ম কমিটির চেয়ারম্যান। ব্যক্তিগত শোক নিয়েও তিনি এই অনুষ্ঠানের দায়িত্ব পালন করেছেন। আমি তাঁকে ধন্যবাদ জানাই। বিশ্বের সব সিনেমাপ্রেমী বন্ধুদের আমি ধন্যবাদ জানাই। বাংলায় অনেক গুণী মানুষ রয়েছেন। বাংলার সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা উচ্চমানের। সিনেমাকে কাঁটাতারে বাঁধা যায় না। এক বিশ্ব এবং এক আমরা। এই উৎসব আয়োজন করার আসল উদ্দেশ্য এটাই।“
মুখ্যমন্ত্রীর আরও বলেন, “উত্তম-সুচিত্রা অভিনীত সপ্তপদী দেখানো হবে। স্বর্ণযুগের এই জুটি কোনওদিন পুরোনো হবে না। আমার আরও একটা জিনিস খুব ভালো লেগেছে। জাতীয়, আন্তর্জাতিক সিনেমার পাশাপাশি বাংলা সিনেমার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে এ বছর চলচ্চিত্র উৎসবে। পাশাপাশি আঞ্চলিক ভাষা যেমন টুলু, বোরো, সাঁওতালি, কোঙ্কণী ভাষায় তৈরি স্বল্প পরিচিত ছবিও দেখানো হবে এই উৎসবে। এই উদ্যোগ সত্যিই প্রশংসাযোগ্য।“
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের