নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূলের অন্দরে অস্থিরতা যেন কিছুতেই থামছে না। সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সায়নী ঘোষকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তের পর এবার প্রকাশ্যে এল শাসকদলের শীর্ষস্তরের নতুন সংঘাতের খবর। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা কর্মসমিতির বৈঠকেই মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষ। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করতে হয় স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে।
শনিবার কালীঘাটে অনুষ্ঠিত তৃণমূলের গুরুত্বপূর্ণ কর্মসমিতির বৈঠকে সাংগঠনিক রদবদল এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা চলছিল। জানা যায়, একটি গুরুত্বপূর্ণ বিষয়ে দলকে অবিলম্বে পদক্ষেপ করার দাবি তোলেন কুণাল ঘোষ। কিন্তু সেই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় অপেক্ষার পক্ষে মত দিয়ে জানান, বিষয়টি পরে দেখা হবে। অভিষেকের এই অবস্থানেই আপত্তি তোলেন কুণাল। তিনি সরাসরি মন্তব্য করেন, 'লেবু কচলে তেতো করবেন না।' এই মন্তব্য ঘিরেই বৈঠকের পরিবেশ আচমকা উত্তপ্ত হয়ে ওঠে।
পাল্টা অভিষেক অভিযোগ তোলেন, কুণাল সংবাদমাধ্যমে তার সচিব সুমিত রায়কে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন এবং তাকেও আক্রমণ করেছেন। এর জবাবে কুণাল স্পষ্ট ভাষায় জানান, তিনি সুমিত রায় সম্পর্কে মন্তব্য করেছেন ঠিকই, কিন্তু অভিষেককে ব্যক্তিগতভাবে নিশানা করেননি। তার বক্তব্য, 'সুমিত দলের কেউ নন। তাকে ডিফেন্ড করতে পারব না। কিন্তু তোমাকে নিয়ে কিছু বলিনি।'
এরপরই দুই নেতার মধ্যে তর্ক তীব্র আকার নেয়। উপস্থিত নেতারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও উত্তেজনা ক্রমশ বাড়তে থাকে। অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হস্তক্ষেপ করে দুপক্ষকে শান্ত হতে বলেন। তিনি স্পষ্ট বার্তা দেন যে, দলের এই কঠিন সময়ে মাথা ঠান্ডা রেখে কাজ করাই সবচেয়ে জরুরি। পরে প্রবীণ নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও মধ্যস্থতার ভূমিকা নিয়ে দুই নেতাকে শান্ত করেন।
সমাজমাধ্যমে পোস্ট করে জানিয়েছেন কাকলি পুত্র
ফের ডিম হামলার মুখে সব্যসাচী দত্ত
নতুন চেয়ারপার্সন করা হয়েছে উপাসনা চৌধুরীকে
রেশনে এবার কড়া নজরদারি! ভুয়ো উপভোক্তা ছাঁটাইয়ের ঘোষণায় ছড়াল তীব্র চাঞ্চল্য
সুদীপকে নিয়ে বিস্ফোরক মন্তব্য কল্যাণের
রবিবার দিল্লির উদ্দেশ্যে রওনা দেন সায়নী ঘোষ
শনিবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ৪ জনকে
২২ জন সাংসদের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে
দুপুরে হাজিরা দেওয়ার কথা কুণাল ঘোষের
সায়নী ঘোষকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে অর্ণব বন্দোপাধ্যায়কে
মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগপত্র পাঠিয়েছেন মানস ভুঁইয়া
মানসিক অবসাদ কেড়ে নিল প্রাণ! শিশুকন্যাকে নিয়ে সাততলা থেকে ঝাঁপ হায়দরাবাদের তরুণীর
সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বোঝা বলে কটাক্ষ তাপস রায়ের
সব শুনে তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিজেপিতে যোগদান নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...