নিজস্ব প্রতিনিধি, দিল্লি – খোদ লালকেল্লায় থেকে দেড় কোটি টাকার সামগ্রী খোয়া গিয়েছিল। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দিন কয়েকের মধ্যেই অভিযুক্তকে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক অভিযোগ রয়েছে।
সূত্রের খবর, ধৃত যুবকের নাম ভূষণ বর্মা। সোমবার উত্তরপ্রদেশের হাপুর থেকে তাঁকে পাকড়াও করে পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক চুরি ও অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে। অভিযুক্ত পরিকল্পনা মাফিক দেড় কোটি টাকার সামগ্রী চুরি করেছে বলে দাবি তদন্তকারীদের।
১০ দিন ধরে লালকেল্লায় জৈনদের ধর্মীয় অনুষ্ঠান ‘দশলক্ষণ মহাপ্রভ’ হয়। সেখান থেকে চুরি হয়েছে দেড় কোটি টাকা দামের সোনার সামগ্রী। এর মধ্যে রয়েছে একটি বড় সোনার কলসি, ৭৬০ গ্রাম ওজনের একটি সোনার নারকেল, ১১৫ গ্রাম ওজনের একটি সোনার কলসি। এই সোনার জিনিসগুলির গায়ে বসানো ছিল বহুমূল্যের রত্ন।
আয়োজকদের তরফ থেকে জানানো হয়, “ভিড়ের সুযোগ নিয়ে চুরি করা হয়েছে। মূল্যবান রত্নগুলি সাজানোর জন্য রাখা হলেও সোনার কলসটির সঙ্গে ধর্মীয় আবেগ জড়িয়ে। এই ধরণের জিনিসের কোনও মূল্য নির্ধারণ করা যায় না।“ এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানতে পারে, সাদা পোশাকে পুরোহিতের বেশে ছিল চোর।
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা