নিজস্ব প্রতিনিধি, দিল্লি – সংসদের বাজেট অধিবেশনের প্রথম পর্ব চলছে। লাদাখে চীনা আগ্রাসন ইস্যুতে ফের উত্তাল সংসদ। সোমবারের মতো মঙ্গলবারও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ভাষণে বাধা দেওয়ার অভিযোগ। এর জেরে স্পিকার ওম বিড়লার দিকে কাগজ ছোড়ার অভিযোগে সাসপেন্ড করা হয় ৮ জন কংগ্রেস সাংসদকে।
সূত্রের খবর, এদিন রাহুল গান্ধীর ভাষণে বাধা দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি এবং লোকসভার স্পিকারের বিরুদ্ধে। এই নিয়ে সংসদের ভিতরে প্রতিবাদে সরব হন বিরোধী সাংসদরা। স্পিকার ওম বিড়লার দিকে কাগজ ছুঁড়ে মারে ক্ষুব্ধ সাংসদরা। এর জেরে সাসপেন্ড করা হয়েছে ৮ জন কংগ্রেস সাংসদকে।
বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর বলেন, “রাহুল গণতন্ত্র এবং সংসদকে অপমান করেছেন। তাঁর একটাই উদ্দেশ্য ছিল। ভারতীয় জওয়ানদের অপমান করা। এটাই এখন কংগ্রেসের এজেন্ডা। তারা কাগজ ছিঁড়ে ফেলে স্পিকারের দিকে ছুঁড়েছেন।” সাসপেন্ড হওয়া এক কংগ্রেস সাংসদ বলেন, “রাহুলের ভাষণে বাধা দেওয়া হয়েছে। তিনি নথিটি যাচাই করেই সংসদে জমা দিয়েছিলেন। আমরা এর প্রতিবাদ করেছিলাম। এটা অপরাধ?”
শীর্ষে রয়েছে আমেরিকা
পুতিনের সম্ভাব্য সফরের কথা ঘোষণা ক্রেমলিনের
আপাতত দুটি বিমানের পরিষেবা বন্ধ রাখা হয়েছে
আমলা বদলি নিয়ে স্বস্তিতে কেন্দ্র
মহিলা সংরক্ষণ বিলে বিরোধীদের সমর্থন চান মোদি
আজকের জন্য রাজ্যসভা মুলতুবি করা হয়েছে
বিল পেশে বাধার মুখে এনডিএ সরকার
সম্রাট চৌধুরী নীতিশ কুমারের মন্ত্রিসভায় উপ মুখ্যমন্ত্রী পদে ছিলেন
ইতিমধ্যেই হরমুজে নামানো হয়েছে মার্কিন যুদ্ধ জাহাজ
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান তদন্তকারীদের
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
শ্রমিক বিক্ষোভ ঘিরে উত্তাল নয়ডা
শ্রমিকদের দাবি শোনার পরেই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল যোগী সরকার
এনজিওর নামে বেশকিছু নেতিবাচক তথ্য পাওয়া গেছে
প্রত্যেককে থানায় গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে
যীশুর বার্তা ছড়াতে চাই দাবি পোপের
নাসার আর্তেমেসিস ২ চন্দ্র অভিযান শেষ হওয়ার পরেই ট্রাম্পের পোস্ট ব্যাপক আলোচনার...
অভিজ্ঞতাহীন একজনকে দায়িত্ব দেওয়ায় উঠছে একগুচ্ছ প্রশ্ন
চুক্তি নিয়ে যদিও শুরু থেকে কোনো মাথাব্যথা ছিল না মার্কিন প্রেসিডেন্টের
জরুরি অবস্থা জারি করা হয়েছে এলাকায়