নিজস্ব প্রতিনিধি , বার্সেলোনা - রিয়াল মাদ্রিদ ভুল করতেই তার ফায়দা তুলল বার্সেলোনা। লেভান্তে হারাতে পারলেই ফের রিয়ালের থেকে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে উঠে আসতে পারত বার্সা। হল ঠিক তেমনই। ৩-০ গোলে জয়লাভ করে ফের লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গেলেন লেমিন ইয়ামালরা। দ্বিতীয় স্থানে নেমে এল রিয়াল মাদ্রিদ।
ঘরের মাঠে এদিন শুরু থেকেই বিপক্ষকে জায়গা দেয়নি বার্সেলোনা। নিজেদের মধ্যে পাস খেলেই একের পর এক আক্রমণ তৈরি করছিলেন। ফলস্বরূপ শুরুতেই এগিয়ে যায় আয়োজক শিবির। এরিকের মাপা মাইনাস থেকে পা ছুঁইয়ে দলকে এগিয়ে দেন বারনাল। এরপর নিজেদের পজিশন ধরে রাখেন তারা। সহজ সুযোগ হাতছাড়া করেন রবার্ট লেয়নডস্কি। তবে ৩২ মিনিটের মাথায় জাও ক্যান্সেলোর মাপা ক্রস থেকে পা বাড়িয়ে ব্যবধান বাড়ান ফ্র্যাংকি ডি জং।
এরপর দ্বিতীয়ার্ধেও শুরু থেকে আক্রমণের ঝাঁঝ কমায়নি বার্সেলোনা। তবে গোল পেতে অপেক্ষা করতে হয় প্রায় ৮১ মিনিট অবধি।ফারমিন লোপেজের দূরপাল্লার একটি শটও পুরো শরীর ছুঁড়ে দিয়েও বাঁচাতে পারেননি বিপক্ষ গোলরক্ষক। ম্যাচে ৭৪ শতাংশ বল পজিশন রেখে ২২ টি শট নেয় বার্সেলোনা। অন্যদিকে লেভান্তে নেয় ৫ টি শট। বর্তমানে ২৫ টি ম্যাচ খেলে বার্সেলোনার পয়েন্ট ৬১। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সংগৃহীত পয়েন্ট ৬০।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের