নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন – মার্কিন মুলুকে দুই ভারতীয়র বিরুদ্ধে ক্যাপসুলের ভিতর নিষিদ্ধ মাদক ভরে বিক্রি করার অভিযোগ উঠেছে। অভিযোগের পরই আমেরিকায় নিষিদ্ধ করে দেওয়া হয়েছে অভিযুক্ত দুই ভারতীয়কে। বাজেয়াপ্ত করা হয়েছে স্থাবর-অস্থাবর সম্পত্তি এবং বন্ধ করে দেওয়া হ্যেহে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
সূত্রের খবর, অভিযুক্তদের নাম সাদিক আব্বাস হাবিব সইদ এবং মোহাম্মদ ইকবাল শেখ। অনলাইনে ওষুধ বিক্রি করতেন তাঁরা। অভিযোগ, সাদিক আব্বাস হাবিব সইদ এবং মোহাম্মদ ইকবাল শেখ যে ওষুধ বিক্রি করত, তার ভিতর ভরা থাকত নিষিদ্ধ মাদক ফেন্টানিল এবং মেথামফেটামিন। ইকবালের কেএস ইন্টারন্যাশনাল ট্রেডার্স নামের এক ফার্মেসি রয়েছে।
নিকান প্রজাতন্ত্র এবং আমেরিকার মাদক পাচারকারীদের সঙ্গে ক্যাপসুলের ভিতর নিষিদ্ধ মাদক তৈরির কাজ করতেন সাদিক এবং ইকবাল। ২০২৪ সালের সেপ্টেম্বরে নিউ ইয়র্কের একটি মাদক মামলায় তাঁদের নাম প্রথমবার প্রকাশ্যে এসেছিল। তারপর আর সেভাবে কোনও অভিযোগ না ওঠায় সবকিছু ধামাচাপা পড়ে যায়। এখন নতুন করে বিষয়টি প্রকাশ্যে এসেছে।
বিষয়টি প্রকাশ্যে আসতেই অভিযুক্তদের এবং তাঁদের পরিবারের সদস্যদের ভিসা বাতিল করেছে মার্কিন প্রশাসন। বন্ধ করে দেওয়া হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। দিল্লিতে অবস্থিত আমেরিকার দূতাবাসের বিবৃতিতে জানানো হয়েছে, অভিযুক্ত দুই ভারতীয় নতুন করে ভিসার আবেদন করলেও প্রত্যাখ্যান করা হবে। একই নিয়ম প্রযোজ্য পাচারে জড়িত সংস্থাগুলির কর্ণধারদের জন্য।
কলোরাডো নদীতে আচমকা জলস্ফীতি, ভেসে গেল পাথর-লোহার কাঠামো, ভাঙল ফুটব্রিজ
বিপর্যস্ত রাস্তায় একা দুই শিশু, সোশাল মিডিয়ায় ভিডিয়ো দেখে চোখে জল নেটিজেনদের
হিমবাহ ভেঙে নদীতে নেমেছিল জল, সঙ্গে মিশেছিল মাটি-পাথর, কী ভাবে তৈরি হল ভয়াবহ স্রোত, মিলল উত্তর
হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি
জুলিই আজ বিশ্বজুড়ে পরিচিত এক সফল চিত্রশিল্পী আর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবে
মৃত্যু ৬২৬, নিখোঁজ বহু! ফের হড়পা বানের আশঙ্কায় হাই অ্যালার্ট নেপালে
মৃতদেহের গয়না চুরির অভিযোগেও গ্রেফতার, উদ্ধার বিপুল নগদ টাকা
আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের
হড়পা বানের ধাক্কা সামলে ওঠার আগেই নতুন বিপদের ভ্রুকুটি, ফুঁসছে ভোটেকোশী-ত্রিশূলী
নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে
ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য
হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?
বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা
নেপাল বিপর্যয়ে দায় এড়াল চিন! নেপালের অভিযোগ খারিজ, কাঠমান্ডু-বেজিং সম্পর্কে চিড়ের আশঙ্কা
রাস্তা-সেতু ধ্বংস, কাদার স্তূপে থমকে উদ্ধারকাজ, বাড়ছে উদ্বেগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের