নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - বলিউডে শোকের ছায়া। বর্ষীয়ান অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর প্রথম প্রকাশ করেন অভিনেতা যশপাল শর্মা। ইনস্টাগ্রামে আবেগঘন বার্তায় তিনি আই সহকর্মীকে শেষ শ্রদ্ধা জানান। পরে প্রদীপ রাওয়াতের ম্যানেজার সিদ্ধার্থ তিওয়ারিও অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

ম্যানেজার জানান, ক্যান্সার ফের ধরা পড়ার পর গত এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি ছিলেন প্রদীপ রাওয়াত। চিকিৎসা চললেও শেষ পর্যন্ত আর তাকে বাচানো যায়নি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্র রেখে গেছেন। তার প্রয়াণে চলচ্চিত্র জগতে শোকের আবহ তৈরি হয়েছে। অনুরাগীরাও সোশ্যাল মিডিয়ায় স্মৃতিচারণ করছেন।
প্রদীপ রাওয়াতের অভিনয় জীবন চার দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত ছিল। হিন্দি, তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম, বাংলা, ভোজপুরি, নেপালি ও মারাঠি একাধিক ভাষার ছবিতে তিনি কাজ করেছেন। বি আর চোপড়ার জনপ্রিয় ধারাবাহিক 'মহাভারতে' অশ্বত্থামার চরিত্র তাকে ঘরে ঘরে পরিচিত করে তোলে। এরপর 'লাগান' ও 'গজিনি'তে তার শক্তিশালী অভিনয় তাকে ভারতীয় সিনেমার অন্যতম স্মরণীয় খলনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করে।

এরপরও থেমে থাকেননি প্রদীপ রাওয়াত। 'সরফারোশ', 'দ্য হিরো লাভ স্টোরি অফ স্পাই', 'রাউডি রাঠোর', 'স্টালিন', 'সররাইনোডু', 'নেনে রাজু নেনে মন্ত্রী' সহ বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। সাম্প্রতিক সময়েও 'ওয়ালটেয়ার ভিরাইয়া', 'গুলু গুলু' ও 'ছাভার' মতো ছবিতে দেখা গেছিলো তাকে। তার প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র জগৎ হারাল এক অভিজ্ঞ ও বহুমুখী অভিনেতাকে।
কঠিন একটি সপ্তাহ পার করার পর তাকে উৎসাহ দিতে শোতে হাজির হন তার ভাই সলমন খান
বর্তমানে বলিউডে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন অভিনেত্রী সানি লিওনি
মহাকালেশ্বর মন্দির সহ হরসিদ্ধি মাতার মন্দিরে পুজো দেওয়ার ছবি পোস্ট হতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়
মোনালি বলেন, ক্যামেরার সামনে এসে কথা বলতে গেলেই তার ভিতরে জমে থাকা রাগ, হতাশা সহ অস্বস্তির কথা বেরিয়ে আসছিল
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত কার্টুন সংবলিত পোস্টার হাতে দেখা যাওয়ার বিতর্কের পর ফের আলোচনায় অভিনেত্রী শ্রীলেখা মিত্র
বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকরের একটি সোশ্যাল মিডিয়া ভিডিওকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের