নিজস্ব প্রতিনিধি , মুম্বই - সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পর নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা প্রকাশ্যে কথা বলেননি শেহনাজ গিল। তবে এবার একটি ভিডিও সামনে আসতেই নতুন করে শুরু হয়েছে নানা আলোচনা। রাঘব জুয়ালের সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্ত ঘিরে এখন সরগরম বলিউড। ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় বেড়েছে কৌতূহল।

'বিগ বস সিজন ১৩' থেকে দর্শকদের মন জয় করেন শেহনাজ গিল। কিছুদিন আগে ক্রিকেটার দেবদত্ত পড়িক্কলের সঙ্গে তার নাম জড়িয়ে নানা গুঞ্জন শোনা গিয়েছিল। আরসিবিকে সমর্থন করা নিয়ে সেই আলোচনা আরও বেড়ে যায়। তবে সময়ের সঙ্গে সেই জল্পনা থেমে যায়। এবার নতুন করে আলোচনায় উঠে এসেছে অভিনেতা রাঘব জুয়ালের নাম। তবে এক্ষেত্রে নেটিজেনদের একটাই প্রশ্ন, শেহনাজ কি সিদ্ধার্থ কে ভুলে গেল?

সম্প্রতি মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলে রাঘব জুয়ালের জন্মদিনের পার্টির আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন আরিয়ান খান, মোনা সিং, সানিয়া মালহোত্রা, বাদশা, আমিশা প্যাটেল, মুনাওয়ার ফারুকি সহ বহু তারকা। পার্টি শেষে বেরিয়ে আসার সময় ভিড়ের মধ্যে শেহনাজকে আগলে রাখতে দেখা যায় রাঘবকে। সেই দৃশ্যই ক্যামেরায় ধরা পড়ে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, গাড়িতে ওঠার সময় শেহনাজকে সামলে গাড়িতে তুলতে সাহায্য করেন রাঘব জুয়াল। এই মুহূর্ত সামনে আসতেই দুজনের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কেউ মুখ খোলেননি। ফলে সম্পর্কের গুঞ্জন এখন শুধুই আলোচনার বিষয় হয়ে রয়েছে।
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের