নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - কুয়াশার চাদরে মোড়া ডুয়ার্সের অরণ্যে ছোট্ট পায়ে মায়ের সঙ্গে ঘুরছে সদ্যজাত এক গন্ডার শাবক। সম্প্রতি দেখা মিলেছে গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন রামসাই পর্যটন কেন্দ্রে। ভিড় জমিয়েছে অগণিত পর্যটক। মায়ের নিরাপদ আশ্রয়ে জঙ্গলে অবাধে বিচরণ করে বেড়াচ্ছে ছোট্ট শাবকটি।

সূত্রের খবর , শাবকটির বয়স মাত্র ৫ থেকে ৭ দিনের মতো। রবিবার সকালে শীতের ঠান্ডা মেজাজে রামসাই ওয়াচ টাওয়ার সংলগ্ন এলাকায় মা গন্ডারের সঙ্গে চোখে পড়ে এই ফুটফুটে শাবকটি। খাবারের খোঁজে রামসাগরের পাশে লবণ সংরক্ষণের জায়গায় এসেছিল মা গন্ডারটি। তার সঙ্গেই নিরাপদ আশ্রয়ে ঘুরছিলো ছোট্ট শাবকটি। পর্যটকরা নিমেষেই ক্যামেরাবন্দি করেন এই বিরল ও মন ছুঁয়ে যাওয়া মুহূর্ত।

গরুমারা জাতীয় উদ্যানে কর্মকর্তা অজয় রায় জানিয়েছেন ," গন্ডার সব সময় দেখি কিন্তু এই নতুন বাচ্চাটিকে দেখে মনে এক আলাদা আনন্দ অনুভূত হচ্ছে। কুয়াশায় আচ্ছন্ন থাকায় দূরবীন দিয়ে দেখার চেষ্টা করি। বাচ্চাটির বয়স হয়তো ৫ থেকে ৭ দিন মতো হবে। ওকে দেখতেই আজ ভিড় বেড়েছে ।"
পুজোর ছুটিতে কম সময়ে পাহাড় ভ্রমণের পরিকল্পনা
কুয়াশা-জঙ্গলে আজও তাড়া করে রহস্যময় মুণ্ডহীন ছায়া
মন্দিরের পাশাপাশি জুট-টেক্সটাইল মিল গড়ার ভাবনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের