নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কালীঘাটে তৃণমূল নেতা কুণাল ঘোষের উপর ডিম হামলার ঘটনায় দ্রুত পদক্ষেপ পুলিশের। অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টা পেরোনোর আগেই মূল অভিযুক্ত চন্দন সিং সহ ২ জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
সোমবার সন্ধ্যায় কালীঘাটে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরোনোর সময় হামলার মুখে পড়েন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। অভিযোগ, বাড়ির বাইরে অপেক্ষা করছিল এক যুবক। কুণাল ঘোষ বেরিয়ে আসতেই তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। তিনি নিজেকে বাঁচানোর চেষ্টা করলেও ডিমটি তার মাথায় গিয়ে লাগে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই রাতেই কালীঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কুণাল ঘোষ।
সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে মাত্র ১১ ঘণ্টার মধ্যেই রবি কয়াল নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে মূল অভিযুক্ত চন্দন সিংয়ের খোঁজ শুরু হয়। মঙ্গলবার সকালে তাকেও গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। বর্তমানে দুজনকেই জিজ্ঞাসাবাদ করে ঘটনার নেপথ্যে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় গ্রেফতারের খবর জানিয়ে কুণাল ঘোষ পুলিশের তদন্ত নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। তার দাবি, পুলিশ লঘু ধারায় মামলা দিয়ে অভিযুক্তদের দ্রুত জামিনের সুযোগ করে দিতে পারে। পাশাপাশি তিনি অভিযোগ করেছেন, যিনি আগে সিআইডির তল্লাশির সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সাক্ষী হিসেবে গিয়েছিলেন, সেই ব্যক্তিই তার বাড়ির সামনে হামলার সঙ্গে যুক্ত। এই অভিযোগেরও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের