নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দিন কয়েক আগে রাহুলের মৃত্যুর প্রতিবাদে পথে নামে টলিপাড়ার সেলেবরা। সেখানেই নিজের নামে বিচার চেয়ে শিরোনামে উঠে আসেন জিতু কামাল। রাহুলের ছবির পাশে নিজের গলায় মালা দিয়ে আর্টিস্ট ফোরামের বিরুদ্ধে অভিযোগ তোলেন। এবার টলিপাড়ার কর্মবিরতিতে কলাকুশলীদের জন্য নতুন উদ্যোগ নিলেন বিতর্কিত জিতু কামাল। এই কর্মবিরতির জেরে প্রতিষ্ঠিত শিল্পীদের সমস্যা না হলেও দিন আনি দিন খাই কলাকুশলীরা সমস্যায় পড়েছেন। তাদের পাশে থাকতে একেবারে ভিন্নরূপে অবতীর্ণ হলেন জিতু।
কর্মবিরতির প্রাক্কালে নিজে মুখেই জানিয়ে দেন এই সকল শিল্পীদের জন্য উদ্যোগ নিতে চলেছেন জিতু। সোমবার রাতে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের ফ্লোরে অভিনেতা জানান যে কদিন শুটিং বন্ধ থাকবে সেই দিনগুলির পারিশ্রমিক তিনি নিজের পকেট থেকে দেবেন জিতু। কর্মবিরতির দিনগুলিতে তার ধারাবাহিকের কলাকুশলীরা যাতে অভুক্ত না থাকেন সেইদিকে নজর রাখবেন।
জীতুর বলেছেন , "আমি খাব কিন্তু তুমি অভুক্ত থাকবে এটা হয় না। যদিও আমার কিছু সংখ্যক শিল্পী বন্ধু বলবে এটা মিডিয়া কভারেজ পাওয়ার একটা কৌশল। ঠিক যেভাবে বলেছিল, নিজের ছবিতে মালা দিয়ে যে প্রতীকী প্রতিবাদ জীতু করেছিল সেটা একটা সার্কাস। সার্কাস আপনারা টিকিট কেটে দেখতে যান কারণ সেটা আপনাদের দ্বারা হয় না। দেখুন, আমি কিন্তু কুবেরের সন্তান নই। কিন্তু আমি আমার বাবা মার সন্তান, যে বাবা-মা শিখিয়েছে পাশের বাড়ির মানুষ যদি অভুক্ত থাকে তার পাশে গিয়ে দাঁড়াতে হয়। অন্তত খোঁজ নিতে হয়। যতটুক আমি অর্জন করছি তার মধ্যে থেকে এইটুকু আমার পরিবারের টেকনিশিয়ানদের দিতে পারব।"
উল্লেখ্য , রাহুলের মৃত্যুর সঠিক বিচার পেতে মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতির ডাক দিয়েছেন টলিপাড়ার শিল্পীরা। টেকনিশিয়ান স্টুডিওতে সকাল থেকেই ঝুলছে তালা। অভিনেতা অম্বরিশ প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের সঙ্গে তার চুক্তি ছিন্ন করেছেন। আপাতত রাহুলের মৃত্যুর আসল কারণ জানতে মরিয়া তারকারা। কারণ , রাহুলের মৃত্যুতে অস্বাভাবিকতা ধরা পড়েছে। ইউনিটের বয়ানের সঙ্গে পুলিশের হাতে আসা ফুটেজে অসঙ্গতি ধরা পড়েছে। তাই লিখিত অভিযোগ দায়ের করে পথে নেমেছে আর্টিস্ট ফোরাম।
কঠিন একটি সপ্তাহ পার করার পর তাকে উৎসাহ দিতে শোতে হাজির হন তার ভাই সলমন খান
বর্তমানে বলিউডে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন অভিনেত্রী সানি লিওনি
মহাকালেশ্বর মন্দির সহ হরসিদ্ধি মাতার মন্দিরে পুজো দেওয়ার ছবি পোস্ট হতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়
মোনালি বলেন, ক্যামেরার সামনে এসে কথা বলতে গেলেই তার ভিতরে জমে থাকা রাগ, হতাশা সহ অস্বস্তির কথা বেরিয়ে আসছিল
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত কার্টুন সংবলিত পোস্টার হাতে দেখা যাওয়ার বিতর্কের পর ফের আলোচনায় অভিনেত্রী শ্রীলেখা মিত্র
বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকরের একটি সোশ্যাল মিডিয়া ভিডিওকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের