নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের ক্রীড়াঙ্গনকে সম্পূর্ণ দলীয় প্রভাবমুক্ত করে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে বর্তমান প্রশাসন। বিশ্ব সাইকেল দিবসে বাংলার খেলোয়াড়দের জন্য একগুচ্ছ ইতিবাচক পরিকল্পনার কথা শোনালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। রাজ্যে শাসনভার পরিবর্তনের পর ক্রীড়ামন্ত্রকের এই নতুন দৃষ্টিভঙ্গি, পরিকাঠামোগত সংস্কারের আশ্বাসে ক্রীড়াবিদ ও ক্রীড়াপ্রেমীরা উৎসাহিত হয়ে উঠেছেন।
রবিবার ভোরবেলা যুবভারতী ক্রীড়াঙ্গন বা সল্টলেক স্টেডিয়াম থেকে এই বর্ণাঢ্য সাইকেল পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা করা হয়। বিশ্ব সাইকেল দিবসকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ৫ হাজার সাইক্লিস্ট অংশ নিয়েছিলেন। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ডাঃ মনসুখ মাণ্ডব্যের বিশেষ দিকনির্দেশনায় এদিন শুধু কলকাতাতেই নয়, গোটা দেশের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাতেও এই বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। সেখানে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া মিলেছে।
এই মেগা ইভেন্টে ক্রীড়ামন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী শ্বারদ্বত মুখোপাধ্যায়, সাই (SAI)-এর পূর্বাঞ্চলীয় অধিকর্তা শিবানন্দ মিশ্র। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) সভাপতি কল্যাণ চৌবে সহ বিশিষ্টজনেরা। এই জমকালো মঞ্চ থেকেই রাজ্যের স্পোর্টস কালচার বদলে ফেলার ডাক দেওয়া হয়েছে।
অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিশীথ প্রামাণিক বলেন, “গত ১৫ বছর ধরে পশ্চিমবঙ্গের ক্রীড়ামহলে এক চরম নৈরাজ্য ও স্থবিরতা দেখা গিয়েছিল। বাংলার সাধারণ মানুষ ও খেলোয়াড়েরা এই দমবন্ধ পরিস্থিতি থেকে বদল চেয়েছিলেন। এবার সেই প্রত্যাশিত পরিবর্তন এসেছে। আমাদের প্রথম ও প্রধান লক্ষ্য হলো ক্রীড়াঙ্গনগুলোকে সম্পূর্ণ রাজনীতিমুক্ত করা। বিভিন্ন স্পোর্টস অ্যাসোসিয়েশন বা কমিটিতে যে পরিবারতন্ত্র ও স্বজনপোষণের ছায়া রয়েছে, তা এবার উপড়ে ফেলা হবে।বাংলায় প্রতিভার অভাব নেই, অভাব ছিল সুযোগের। এখন থেকে কেন্দ্র ও রাজ্য সরকার একযোগে সমন্বয় রেখে কাজ করবে, যাতে প্রান্তিক স্তরের অ্যাথলিটরাও বিশ্বমানের পরিকাঠামো ও সবরকম সরকারি সুবিধা পান।”
সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে
পাশাপাশি প্রশ্ন উঠছে ফিফার নীরবতা নিয়েও
চলতি বছরের আইপিএলে মাত্র ১ টি ম্যাচ খেলেছিল অর্জুন। তাও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস প্লে অফ থেকে বেরিয়ে যাওয়ার পর। সেই ম্যাচে ১ টি উইকেটও নিয়েছিলেন অর্জুন। সম্পূর্ণ আইপিএলে আর কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। এই পারফরম্যান্সের মাধ্যমে নিজের সামর্থের প্রমান দিলেন অর্জুন। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরাও হন তিনি।
শনিবারে জাপানের কাকামিগাহারায় অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই ম্যাচে জাপানকে পরাজিত করে জয় ছিনিয়ে নিল ভারতীয় তরুণ দল। ম্যাচের প্রথম গোল করতে ভারতীয় তরুণরা বেশি সময় খরচ করেনি। প্রথম ৯০ সেকেন্ডের মধ্যেই তারা একটি পেনাল্টি কর্নার আদায় করে নেয়।
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের নামে নানা অভিযোগ আসতে থাকে। এই প্রেক্ষিতে তদন্ত শুরুর নির্দেশ দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক।
মহামেডান ক্লাবের নতুন সভাপতি হয়েছেন হুমায়ুন কবীর
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...