নিজস্ব প্রতিনিধি, ফিনল্যান্ড – ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ফিনল্যান্ডের। ভারতের ৩ প্রতিবেশী দেশ অর্থাৎ, পাকিস্তান, আফগানিস্তান এবং মায়ানমার থেকে দূতাবাস তুলে নিতে চলেছে ফিনল্যান্ড। এক বিবৃতি জারি করে এই বিষয়ে জানিয়েছে ফিনল্যান্ডের সরকার।
ফিনল্যান্ডের বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, “ইসলামাবাদ, কাবুল এবং ইয়াংগনের দূতাবাস ২০২৬ সালের মধ্যে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিনল্যান্ডের বিদেশমন্ত্রক। মূলত কার্যকারিতা এবং কৌশলগত কারণে এই পদক্ষেপ করা হচ্ছে। ওই দেশগুলির রাজনৈতিক পরিস্থিতি ফিনল্যান্ডের সঙ্গে তাদের সীমিত বাণিজ্যিক ও অর্থনৈতিক যোগাযোগ পদক্ষেপের কারণ।“
বিবৃতিতে আরও জানানো হয়েছে, “আমাদের লক্ষ্য, ফিনল্যান্ডের জন্য যে সমস্ত দেশ কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ, সেখানে সম্পদ কেন্দ্রীভূত করা। বিদেশে কিছু অভিযানকে দীর্ঘমেয়াদি করতে কিছু অভিযান বন্ধ করে দিতে হয়।“ আমেরিকাতে একটি কনসুলেট জেনারেল স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে ফিনল্যান্ডের সরকার।
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...