69be8cbe5375f_Gallery_1774095477232
মার্চ ২১, ২০২৬ বিকাল ০৫:৫৩ IST

কর্পোরেটের কাছে তৃণমূল বিক্রি হয়ে গেছে , শাসক দল ছেড়ে উত্তরবঙ্গে কংগ্রেসকে শক্তিশালী করার ডাক দিলেন খোকন মিঞা

নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় ভাঙন শাসক শিবিরে। দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে দলীয় কর্মসূচির মাঝেই কংগ্রেসে যোগ দিলেন তৃণমূলের হেভিওয়েট নেতা তথা মুটিয়া মজদুর ইউনিয়নের জেলা সভাপতি খোকন মিঞা। এই দলবদলকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও ঘাসফুল শিবিরের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে এক বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন ‘হাত’ শিবিরের একাধিক শীর্ষ পদাধিকারী ও কর্মীসমর্থক। সেখানেই আনুষ্ঠানিকভাবে শিবির পরিবর্তন করেন প্রাক্তন তৃণমূল নেতা খোকন মিঞা। তাঁর হাতে দলীয় পতাকা তুলে স্বাগত জানানো হয়।

১৯৯৮ থেকে ২০০৭ সাল পর্যন্ত খোকন মিঞা শাসক দলের যুব সভাপতির দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে প্রায় এক দশক ব্লক স্তরের সাংগঠনিক কার্যক্রম সামলেছেন। তৃণমূলের একাধিক গুরুত্বপূর্ণ পদে থাকা এই প্রবীণ ব্যক্তিত্ব যোগদানের মুহূর্তে অত্যন্ত আবেগঘন হয়ে ওঠেন। তিনি অভিযোগ করেন, শাসক দল দীর্ঘদিনের অভিজ্ঞ কর্মীদের অবজ্ঞা করে বাইরের ব্যক্তিদের প্রার্থী হিসেবে তুলে ধরছে।

খোকন মিঞার দাবি, যারা বছরের পর বছর ছেঁড়া জুতো পরে প্রচার চালিয়েছে, পোস্টার লাগিয়েছে, তাঁদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, 'কোনও কর্পোরেট কি তৃণমূলকে কিনে নিয়েছে?' নেতৃত্বের এমন একনায়কসুলভ আচরণের জেরেই তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানান। পাশাপাশি তাঁকে দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে লড়াইয়ে নামানোর ইচ্ছা প্রকাশ করেছে কংগ্রেস নেতৃত্ব।

খোকন মিঞা বলেন, 'সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। আমি একসময় কংগ্রেস করতাম, তাই আবার নিজের পুরনো দলে ফিরে এলাম। দেশের প্রবীণতম গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ সংগঠনে যোগ দিলাম। উত্তরবঙ্গে এই দলকে শক্তিশালী করাই আমার লক্ষ্য। কোচবিহার সহ গোটা অঞ্চলে বিজয়ের পতাকা ওড়াতে চাই'।

কংগ্রেসের এক নেতা বলেন, 'রাহুল গান্ধীর নির্দেশে আমরা এবার এখানে ৯টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করব। খোকনদা অভিজ্ঞ ব্যক্তি, তাঁকে যথাযথ মর্যাদা দেওয়া হবে। আমাদের লক্ষ্য জনতার সমর্থন নিয়ে এমন লড়াই গড়ে তোলা যাতে এই দলকে ছাড়া বাংলায় সরকার গঠন সম্ভব না হয়'।

অন্য এক নেতৃত্ব জানান, 'দীর্ঘ ৫ দশক ধরে আমরা এখানে সংগঠন চালিয়ে যাচ্ছি। নির্দেশ অনুযায়ী বাংলায় শক্ত ভিত গড়ে তুলতে হবে। একসময় শূন্য অবস্থা থাকলেও ধীরে ধীরে আমরা এগিয়ে চলছি। মানুষের আশীর্বাদ পেলে সাফল্য আসবেই বলে আমাদের বিশ্বাস'।

আরও পড়ুন

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের