নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটার তালিকার শুনানি শেষ হতে আর মাত্র তিন দিন বাকি। এই গুরুত্বপূর্ণ সময়ে কোনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়, সে বিষয়ে কঠোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতে নিজের বাড়িতে কাউন্সিলর ও BLA-২ দের নিয়ে বৈঠক করে তিনি স্পষ্ট নির্দেশ দেন, প্রতিটি বুথের প্রতিটি বাড়িতে যেতে হবে, কোনও রাস্তা বা গলি যেন বাদ না পড়ে।
SIR শুনানি প্রক্রিয়া শেষ হওয়ার মুখে দাঁড়িয়ে ভোটার তালিকা নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ শাসকদল। সেই কারণেই মুখ্যমন্ত্রীর বাড়িতে ডাকা হয় বিশেষ বৈঠক। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় BLA-২ দের স্পষ্ট নির্দেশ দেন, যাদের ‘ম্যাপিং’ হয়নি বা যাদের নাম তালিকায় ওঠেনি, তাদের বিষয়ে বিশেষ নজর দিতে হবে। তিনি নির্দেশ দেন, এলাকায় কোনও বাসিন্দার যদি এখনও শুনানি না হয়ে থাকে, তা দ্রুত সম্পন্ন করতে হবে। বিশেষ করে নতুন ভোটারদের নাম যাতে বাদ না যায়, সে বিষয়েও সতর্ক থাকার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
প্রতিটি বুথভিত্তিক কর্মীদের বাড়ি-বাড়ি গিয়ে তালিকা মিলিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। কোনও গলি, কোনও পাড়া যাতে বাদ না যায়, সে বিষয়ে কড়া নজর রাখতে বলা হয়েছে। ভোটার তালিকা নিয়ে বিরোধীদের অভিযোগের প্রেক্ষাপটেই শাসকদল বাড়তি সতর্কতা নিচ্ছে বলে রাজনৈতিক মহলের মত।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের