নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ইংল্যান্ডকে ১০০ রানে উড়িয়ে বিশ্বসেরা হয়েছেন আয়ুশ মাত্রেরা। প্রত্যাশা পূরণ করেছেন ভারতীয় সমর্থকদের। গোটা টুর্নামেন্টে হার না মানা লড়াই করেছেন তারা। ফাইনালেও তার অন্যথা হয়নি। নেপথ্যে বৈভব সূর্যবংশী। চার ছক্কার বন্যায় ব্রিটিশ বোলারদের নাজেহাল করে দিয়েছেন তিনি। সঙ্গে গড়েছেন একগুচ্ছ রেকর্ড। ট্রফি জিতে কোচদের সমর্থনের কথা মনে করিয়ে দিলেন তরুণ ব্যাটার।
ইংল্যান্ডের বিরুদ্ধে ১৭৫ রানের মারকুটে ইনিংস খেলেছেন তিনি। খেতাব জয়ের পর সেই ট্রফি কোচদের উৎসর্গ করার কথা বলেন তিনি। অর্থাৎ , জিতেই গুরুদক্ষিণা দিতে পিছু পা হননি ১৪ বছর বয়সী তরুণ। ম্যান অফ দি টুর্নামেন্টের পুরস্কার জয়ের পরই নিজেদের আত্মবিশ্বাস সহ একাধিক বিষয় নিয়ে মুখ খুলেছেন বৈভব।
বৈভব বলেছেন , "এই আনন্দ, অনুভূতি বলে বোঝাতে পারব না। আমরা সকলে গত সাত-আট মাস ধরে কঠোর পরিশ্রম করেছি। আমাদের কোচেরা এই দীর্ঘ সময় আমাদের পাশে ছিলেন। সব সময় আমাদের খেয়াল রেখেছেন। কোনও সমস্যা হচ্ছে কি না, জানতে চেয়েছেন। আমার এই পুরস্কারটা দলের কোচদেরই উৎসর্গ করছি।"
খানিকটা মহেন্দ্র সিং ধোনির সুরে পদ্ধতির কথা বলেন বৈভব। তিনি বলেন , "আমরা কখনও চাপ নিতে চাইনি। আমরা শুধু ভেবেছি, কী ভাবে ভাল খেলতে পারি। আমরা একটা পদ্ধতি অনুসরণ করার চেষ্টা করেছি। নিজেকে দক্ষতার উপর আস্থা রেখেছি। আমাদের প্রস্তুতি খুব ভাল হয়েছিল। শুধু এশিয়া কাপের সময়ই নয়, টানা আট-ন’মাস ধরে প্রস্তুতি নিয়েছি আমরা। এই দলের ক্রিকেটারেরাই শুধু জানে, কতটা পরিশ্রম করতে হয়েছে।"
উল্লেখ্য , বিশ্বকাপে ৭টি ইনিংসে ৪৩৯ রান করেছে বৈভব। প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছে। সবচেয়ে বেশি রান রয়েছে ইংল্যান্ডের বেন মায়েসের দখলে। ৭টি ইনিংসে ৪৪৪ রান তাঁর। এই তালিকায় তৃতীয় স্থানে আফগানিস্তানের ফয়জল শিনোজাদা। ৬টি ইনিংসে ৪৩৫ রান সংগ্রহ করেছেন তিনি।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের