নিজস্ব প্রতিনিধি , ঢাকা - বাংলাদেশে গিয়ে আক্রান্ত জার্মান ফুটবলার মেসাট ওজিল।বিশ্বকাপজয়ী ফুটবল সম্প্রতি ঢাকায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন তিনি। ঘটনায় শোরগোল শুরু হয়েছে ফুটবল মহলে। ওজিলের সঙ্গে ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এর্দোগানের পুত্র নেকমেতিন বিলাল। ঘটনায় কোনোভাবেই আহত হননি জার্মান ফুটবলার।
সূত্রের খবর , বুধবার সকাল ৯টা নাগাদ ঢাকা বিমানবন্দরে পৌঁছায় তুরস্ক প্রেসিডেন্টের ব্যক্তিগত বিমান। সেখান থেকে ওজিলরা যান ‘টিকা’র দফতরে। এই টিকা হল তুরস্কের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা। তাদের অধীনে বেশ কয়েকটি প্রকল্প রয়েছে বাংলাদেশে। বৃহস্পতিবার রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পে গিয়েছিলেন তারা।সেখানে তাঁরা ফুটবলারদের সঙ্গে দেখা করেন। ইফতারিতেও অংশ নেন। সেখান থেকে ফেরার পথে উখিয়া উপজেলার কুটুপালোং এলাকার হাইওয়েতে তাঁদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।
৬.৪৫ থেকে ৭টার মধ্যে একটি টোটো আচমকা হাইওয়েতে উঠে যায়। যার সঙ্গে ওজিলের কনভয়ে থাকা পুলিশের গাড়ির সংঘর্ষ হয়। ওজিল - বিলাল দুজনেই সুস্থ রয়েছেন। এরপর স্থানীয় সময় রাত ৮টা ০২ মিনিটের দিকে ঢাকার উদ্দেশে রওনা দেয় তুরস্কের ১৩ সদস্যের বিশেষ বিমান। গুরুতর জখম হয়েছেন টোটো চালক আগর। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে। তবে ,ওজিল এবং বিলালের গাড়িটি আগে ছিল। এর পিছনে থাকা গাড়িটিই দুর্ঘটনার সম্মুখীন হয়। তাই তারা দুজনে সম্পূর্ণ সুস্থ।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের