নিজস্ব প্রতিনিধি , দিল্লি - শুক্রবার সকালে অভিনেত্রী তথা সাংসদ কঙ্গনা রানাওয়াতের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় কঙ্গনার সিঁথিতে সিঁদুর আর গলায় মঙ্গলসূত্র। সে ভিডিওকে ঘিরেই শুরু হয়েছে শোরগোল। এবারে ভিডিও প্রসঙ্গে মুখ খুললেন কঙ্গনা নিজেই।

কিছু দিন আগেই ভোপালে ত্বিশা শর্মার মৃত্যু নিয়ে কঙ্গনা মন্তব্য করেন। বিয়ে নিয়ে নানা উপদেশ দিয়েছিলেন তিনি। তার পরেই তাঁর গলায় মঙ্গলসূত্র নিয়ে জল্পনা তৈরি হয়। অভিনেত্রী এ সব জল্পনায় জল ঢেলেছেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে গলায় মঙ্গলসূত্র পরা সেই ছবি পোস্ট করে কঙ্গনা লেখেন প্রতিদিন আমি শহরের এ দিক ও দিক শুটিং করছি। নির্দিষ্ট চরিত্রের সাজসমেত কেউ একজন এই ছবি তুলেছেন। আর তা নিয়েই শুরু হয়েছে জল্পনা।

বিয়ের প্রসঙ্গে কাঙ্গনা রানাওয়াত নিজের পোস্টে লেখেন, বিবাহিত মহিলার সাজ নিয়ে এত কিসের বাড়াবাড়ি? অভিনেতারা তো সব রকম চরিত্রেই কাজ করেন। তবে সব শেষে কঙ্গনা তার অনুরাগীদের আশ্বস্ত করেন আমি গোপনে বিয়ে করব না, প্রতিজ্ঞা করছি।
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের