নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের আবহে আমলা বদলি নিয়ে করা জনস্বার্থ মামলায় বড় সিদ্ধান্ত দিল কলকাতা হাইকোর্ট। আইএএস ও আইপিএস আধিকারিকদের বদলিতে স্থগিতাদেশ চেয়ে দায়ের হওয়া মামলা খারিজ করে দিল আদালত। ফলে নির্বাচনের আগে কমিশনের করা আমলা বদলির সিদ্ধান্ত বহাল থাকল।
আইনজীবী অর্ক কুমার নাগ এই জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। অভিযোগ ছিল, রাজ্যে নির্বাচন ঘোষণার পর একাধিক প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে বদলি করেছে ভারতের নির্বাচন কমিশন। ১৫ মার্চ থেকে ১৯ মার্চের মধ্যে মোট ৪৬ জন অফিসারকে বদলি করা হয়। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তাদের পুনর্বহালের দাবিতে আদালতের দ্বারস্থ হন মামলাকারী।
মামলাটি শুনানি হয় প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে। গত ২৩ মার্চ এই মামলার শুনানি শুরু হয়। মামলাকারীর পক্ষে আদালতে সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি কমিশনের এই বদলির সিদ্ধান্ত এবং তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে নির্বাচন কমিশনের ক্ষমতার সীমা নিয়েও আদালতে যুক্তি তুলে ধরা হয়। তবে শেষ পর্যন্ত সব যুক্তি খতিয়ে দেখে মঙ্গলবার মামলাটি খারিজ করে দেয় হাইকোর্ট।
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের