নিজস্ব প্রতিনিধি, দিল্লি - কম্বোডিয়ায় ‘বুলডোজার অ্যাকশন’। কম্বোডিয়ার ৩২৮ ফুটের বিষ্ণু মূর্তি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে থাইল্যান্ড। সোশ্যাল মিডিয়ায় বিষ্ণু মূর্তি ভাঙার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিও ভাইরাল হতেই তীব্র নিন্দার ঝড় উঠেছে নেটদুনিয়ায়। মুখ খুলেছে বিদেশমন্ত্রক।
বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, “কম্বোডিয়া-থাইল্যান্ডের চলতি সংঘর্ষের মাঝে কম্বোডিয়ায় বিষ্ণু মূর্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনা অত্যন্ত অসম্মানজনক। এই অঞ্চলের মানুষ হিন্দু এবং বৌদ্ধ দেবতাদের গভীর শ্রদ্ধা এবং পুজো করেন। এটি সভ্যতাগত ঐতিহ্যের অংশ। এই
ঘটনা সেই ঐতিহ্য এবং মানুষের ভাবাবেগে আঘাত করবে।”
উল্লেখ্য, কম্বোডিয়া সরকার এবং মন্দির কর্তৃপক্ষের অভিযোগ, প্রতিহিংসা পরায়ণ থাইল্যান্ড সরকার ৩২৮ ফুটের বিষ্ণু মূর্তি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, জেসিবি মেশিন ব্যবহার করে মূর্তিটিকে ভেঙে ফেলছে একদল লোক। কম্বোডিয়ান মন্দির কর্তৃপক্ষ এক বিবৃতি দিয়ে জানিয়েছে, “আমরা বৌদ্ধ ও হিন্দু অনুসারীদের পূজ্য প্রাচীন মন্দির এবং মূর্তি ধ্বংসের তীব্র নিন্দা করছি।“
২০১৪ সালে কম্বোডিয়ার একটি মন্দিরে ৩২৮ ফুটের বিষ্ণুমূর্তিটি স্থাপন করা হয়েছিল। উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ে টানা পাঁচদিন যুদ্ধ চলে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে। মৃত্যু হয় দু পক্ষের ৪০ জনের। গত অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে সংঘর্ষ বিরতি চুক্তিতে স্বাক্ষর করেছিল থাইল্যান্ড ও কম্বোডিয়া।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের