নিজস্ব প্রতিনিধি, রাজস্থান – মুসলিম হওয়া পাপ? কম্বল বিতরণ নিয়ে ভয়ঙ্কর রাজনীতি। এক মহিলা মুসলিম মুসলিম জানতে পেরেই বেজায় চটে যান বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ সুখবীর সিং জৌনাপুরিয়া। কার্যত ওই মুসলিম মহিলাকে কম্বল দিতে অস্বীকার করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিজেপি নেতার কাণ্ড।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে রাজস্থানের টঙ্ক সওয়াই মাধোপুরে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক অনুষ্ঠানে কম্বল বিতরণ করছেন সুখবীর সিং জৌনাপুরিয়া। এক মহিলাকে নাম জিজ্ঞাসা করেন বিজেপি নেতা। মহিলার নাম শুনেই বুঝতে পারেন যে সে মুসলিম। এরপরই সহযোগীদের ওই মহিলাকে কম্বল না দেওয়ার নির্দেশ দেন সুখবীর সিং।
বিজেপি নেতার মতে, "আমার কথা শোনো, যাঁরা প্রধানমন্ত্রী মোদিকে গালি দেয় তাঁদের কম্বল নেওয়ার কোনও অধিকার নেই। যদি আপনার এতে খারাপ লাগে তবুও আমি সাহায্য করতে পারবো না।“ ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে। উল্লেখ্য, ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত সাংসদ ছিলেন সুখবীর সিং জৌনাপুরিয়া।
ঘটনায় হতাহতের সংখ্যা এখনও কিছু জানা যায়নি
ঘটনায় শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন
বিল ব্যর্থতায় বিরোধীদের কাঠগড়ায় নরেন্দ্র মোদি
নারীশক্তি বিল নিয়ে বিরোধীদের তোপ মোদির
কেন্দ্রকে চ্যালেঞ্জ প্রিয়াঙ্কা গান্ধীর
সরকারি কর্মীদের ২ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে
শনিবার রাত সাড়ে আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মোদি
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
অভিযুক্তকে গ্রেফতার করতে তল্লাশি শুরু করেছে পুলিশ
অভিষেককে ফোন করে ধন্যবাদ জানান রাহুল
দুই-তৃতীয়াংশ সমর্থন না পেয়ে লোকসভায় ধাক্কা
এই ইস্যুতে গত কয়েকমাস ধরেই বিপাকে রাহুল গান্ধী
ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্তে নেমেছে নাসিক পুলিশ
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন
মৃতদের ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন