নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২০০৯ সালে ইংল্যান্ডের হয়ে ওয়ানডে বিশ্বকাপ জেতেন বঙ্গকন্যা ইশা গুহ। জাতীয় দলের জার্সিতে ১০০'র বেশি ম্যাচ খেলেছেন। সেই ইশাই এবার ইংল্যান্ডের পঞ্চম সর্বোচ্চ সম্মান পেলেন। সোমবার তাকে ‘মেম্বার অফ মোস্ট এক্সেলেন্ট অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার’ সম্মান দেওয়ার কথা ঘোষণা করেছে রাজা তৃতীয় চার্লসের দফতর।
মহিলাদের ক্রিকেটসহ নারীশক্তি নিয়ে কাজ করেছেন ইশা।এর জেরেই ব্রিটেনের রাজসম্মান পাচ্ছেন তিনি। ইসিবির তরফ থেকে জানানো হয়েছে, "দু’বারের বিশ্বকাপজয়ী ইশা গুহকে মেম্বার অফ মোস্ট এক্সেলেন্ট অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার সম্মান দেওয়া হচ্ছে, ক্রিকেট ও সমাজকল্যাণে অসামান্য অবদানের জন্য। ক্রিকেটে মহিলাদের অংশগ্রহণ আরও বাড়াতে উদ্যোগ নিয়েছেন তিনি।"
১৯৭০ সালে কলকাতা থেকে ইংল্যান্ডে চলে গিয়েছিলেন ইশার বাবা মা বরুণ গুহ ও মা রোমা দেব। এর ১৫ বছর পর জন্ম হয় ইশার। দাদার সঙ্গে বাড়ির উঠোনে খেলতে খেলতে ক্রিকেটে তার হাতেখড়ি। ১৩ বছর বয়স থেকেই ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে জায়গা করে নেন ইশা। মাত্র ১৭ বছর বয়সে টেস্ট ক্যাপ ওঠে ইশার মাথায়। ‘পিতৃভূমি’ ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেন তিনি।
২০০১ থেকে ২০১১ পর্যন্ত জাতীয় দলের জার্সিতে খেলেছেন ইশা।২০০৮ সালে মহিলা বোলারদের আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে আসেন। আন্তর্জাতিক কেরিয়ারে ৮টি টেস্ট, ৮৩টি ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টি খেলেছেন ইশা। এরপর ধারাভাষ্যকার হিসেবেও যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেন।
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের