নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ১৯৮৩ সালটা ভারতীয় ক্রিকেটে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিংবদন্তি কপিল দেবের হাত ধরে প্রথমবার বিশ্বজয়ের স্বাদ পেয়েছিল ভারত। এখনও তাকে অনুপ্রেরণা মানেন তরুণ প্রজন্মের ক্রিকেটাররা। সেই কিংবদন্তি ক্রিকেটারের পায়ের ছাপ পড়ল শহর কলকাতায়। একটি প্রীতি ম্যাচ উপভোগ করতে এসেছিলেন কপিল দেব। যেখানে তার সঙ্গে সাক্ষাতের সুযোগ হাতছাড়া করেননি টলিউড সুপারস্টার দেব।
সূত্রের খবর , ক্যালকাটা ক্রিকেট ও ফুটবল ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হয় ড. ভেস পেজ কাপ। যেখানে মুখোমুখি হয়েছিল সিসিএফসি বনাম ভেস পেজ একাদশ। ম্যাচে অংশ নিয়েছিলেন লিয়েন্ডার পেজ। ম্যাচটি উপভোগ করতেই কলকাতায় পা রেখেছিলেন কপিল দেব। কলকাতায় পা দিয়ে রীতিমত আবেগপ্রবণ হয়ে পড়লেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। কলকাতার ঐতিহ্য , সংস্কৃতি নিয়েও একগুচ্ছ কথা বললেন কপিল দেব।
কপিল দেবের সঙ্গে দেখা করে তার সঙ্গে কুশল বিনিময় করলেন দেব। হাত মিলিয়ে হাসিমুখে ছবি তুললেন। বেশ কিছুক্ষণ দু'জনের মধ্যে বাক্যালাপ হল। তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে একবারও ভাবেননি টলি অভিনেতা। এই বিশেষ মুহূর্ত সকলের সঙ্গে ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন দেব।
বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন , "কলকাতায় এলেই মাছের ঝোলের কথা মনে পড়ে। এর স্বাদ ভীষণই আলাদা।" তিনি যোগ করেন , "কলকাতা মানে ভীষণই একটা আলাদা অনুভূতি। এখানে এলে অনেক পুরোনো স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে।"
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের