নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কলকাতা লিগে খরা কাটল মোহনবাগানের। বিএসএস স্পোর্টিংকে পাঁচ গোলে উড়িয়ে দিল সবুজ মেরুন। নেপথ্যে শিবম মুন্ডা। হ্যাটট্রিক করেছেন তিনি। তবে জয় সহজ ছিল না। হাড্ডাহাড্ডি টক্করের পরেই জয়ের হাসি হেসেছে বাগান শিবির।
প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে দু’মিনিটের ব্যবধানে দুটো গোল করে সমতা ফেরায় বিএসএস। ২৯ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন শিবম। এরপরের গোলটি আসে কর্নার থেকে। তার নেওয়া শট সরাসরি জালে জড়িয়ে গেলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাগান। দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে ব্যবধান কমান রমিন পোদ্দার। এরপরের মিনিটেই সমতা ফেরান তুহিন।
এরপরও কঠিন লড়াই চালাতে থাকে মোহনবাগান। ৫৪ মিনিটে দলকে এগিয়ে দিয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করেন শিবম। ৬৩ মিনিটে মোহনবাগানের হয়ে চতুর্থ গোল আদিত্য অধিকারী। এরপর প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক পুঁতে দেন করণ রাই। দুই গোলের পর হঠাৎই খেই হারিয়ে ফেলে বিএসএস।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের